Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Vaibhav Suryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএলে বড় নজির গড়লেন বৈভব সূর্যবংশী , যা আগে কেউ পারেননি

Vaibhav Suryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএলে বড় নজির গড়লেন বৈভব সূর্যবংশী , যা আগে কেউ পারেননি

Vaibhav Suryavanshi: বাইশ গজে এখন বৈভব দাপট। মাত্র ১৫ বছর বয়েসে বৈভব সূর্যবংশী এমন খেলাটা খেলছেন যা চোখে দেখলেও বিশ্বাস হচ্ছে না। গতকাল, বুধবার আইপিএলের এলিমিনেটরে নিউ চণ্ডিগড়ে সাইরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বৈভব ২৯ বলে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে চমকে দেন। গতকাল একসঙ্গে বেশ কয়েকটি বড় রেকর্ড গড়েন বৈভব।

IPL-এ ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই রাজস্থান রয়্যালসের এই ওপেনার এমন এক কীর্তি গড়েছেন, যা আগে কোনো ব্যাটারই করতে পারেননি। পাওয়ারপ্লে অর্থাৎ ইনিংসের প্রথম ছয় ওভারে এক মরসুমে ৫০০ রান করার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। যা এর আগে আইপিএলে কেউ কোনও তিন করতে পারেননি। তাঁর এই বিস্ফোরক পারফরম্যান্সে বদলে গেছে ম্যাচ শুরুর পুরো সমীকরণ।

ছক্কার পর ছক্কায় রেকর্ড

পাওয়ারপ্লেতে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় হয়ে পড়েছে প্রতিপক্ষ বোলাররা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে বৈভব একের পর এক ম্যাচে রাজস্থান রয়্যালসকে শক্ত ভিত গড়ে দিয়েছেন। এখনই ১৫ বছরের বিষ্ময় বালক ৩০টিরও বেশি ছক্কা হাঁকিয়েছেন। যা তাঁর বিধ্বংসী ব্যাটিং স্টাইলেরই প্রমাণ। মাত্র ১৫ বছর বয়সেই একাধিক নজির গড়ে ফেলেছেন এই তরুণ ব্যাটার। এক মরশুমে দ্রুততম ৪০০ ও ৫০০ রানের মাইলস্টোন ছুঁয়ে তিনি নজির গড়েছেন। শুধু তাই নয়, পুরো মরশুম জুড়ে তাঁর স্ট্রাইক রেট ২৩০-এর উপরে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত বিরল।

ওয়ার্নার, গেইলরাও বৈভবের কাছে ম্লান

আগে এই বিষয়ে রেকর্ডের মালিক ছিলেন ডেভিড ওয়ার্নার, যিনি ২০১৬ আইপিএলে পাওয়ারপ্লেতে ৪৬৭ রান করেছিলেন। সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন সূর্যবংশী। তাঁর ব্যাটিংয়ের ধরন ও পাওয়ার হিটিং ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে তুলনা টানছে ক্রিস গেইলের সঙ্গে। পুরো মরশুমে তাঁর সংগ্রহ ৬০০-রও বেশি রান, যার বড় অংশ এসেছে ইনিংসের শুরুতেই। গত আইপিএল ২০২৫-এও তিনি প্রতিভার ঝলক দেখিয়েছিলেন, কিন্তু ২০২৬ মরশুমে তিনি যেন সম্পূর্ণ আলাদা এক রূপে ধরা দিয়েছেন। রাজস্থান রয়্যালসের জন্য তিনি হয়ে উঠেছেন সবচেয়ে বড় অস্ত্র। প্রতিটি ম্যাচেই তাঁর বিস্ফোরক শুরু দলকে বড় স্কোরের পথে এগিয়ে দিচ্ছে। বয়স কম হলেও তাঁর শট নির্বাচন ও চাপের মধ্যে ব্যাটিং পরিপক্বতার পরিচয় দিচ্ছে, যা ক্রিকেট বিশেষজ্ঞদেরও মুগ্ধ করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla