প্রখ্যাত কণ্ঠশিল্পী স্বপ্না দে-এর নেতৃত্বে গঠিত শিল্পীগোষ্ঠী 'ভোরের পাখি' তাঁদের হৃদয় ছোঁয়া পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে মিউসিক থেরাপির শুভ সূচনা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তির সঙ্গে সুরের মেলবন্ধনে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়, যা ক্যানসার রোগী ও তাঁদের পরিবারের মনে আশা ও শক্তি জোগায়। এটি ছিল 'ভোরের পাখি' ও ডিসান হাসপাতালের এক যৌথ প্রয়াস, যার অধীনে নিয়মিত মাসিক মিউসিক থেরাপি ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্বপ্না দে, যিনি এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন, বলেন, "মিউসিক ও কবিতা হৃদয়ের ভাষা।