সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল ১৯ মিনিটের ভিডিও' দেখার কৌতূহল মারাত্মক আকার নিয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, ভিডিওটি ভুয়ো এবং এটি স্ক্যামারদের পাতা ফাঁদ। এই ভিডিও দেখার লোভে লিঙ্কে ক্লিক করলেই অজান্তে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে। ফলস্বরূপ, পাসওয়ার্ড, ব্যাঙ্কিং তথ্য ও ব্যক্তিগত ডেটা চুরি করে নিচ্ছে অপরাধীরা।
এই ধরনের লিঙ্ক এড়িয়ে চলুন, অন্যথায় বড় বিপদ ঘটতে পারে।

