Dailyhunt
দেশের করোনা আপডেট ২৫/১০/২০২০

দেশের করোনা আপডেট ২৫/১০/২০২০

GNE NEWS DESK : ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত আজ ২৫শে অক্টোবর ২০২০ এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০,১২৯ জন, মৃত্যু হয়েছে ৫৭৮ জনের, এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২,০৭৭ জন।

ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৭৮,৬৪,৮১১। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,৬৮,১৫৪। এখন পর্যন্ত মোট ৭০,৭৮,১২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ১,১৮,৫৩৪।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১১,৪০,৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষিত মোট নমুনার সংখ্যা ১০,২৫,২৩,৪৬৯।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: GNE Bangla