ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজে অনুষ্ঠিত হল ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৫
সংবাদ দাতা :- গত ১৭ এবং ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজে অনুষ্ঠিত হলো BKCC ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৫, যেখানে বিকেসি কলেজের স্টাফ, বর্তমান ছাত্র ও প্রাক্তন ছাত্রদের নিয়ে চারটি টিম করা হয়েছিল, যেগুলি নিলামের মাধ্যমে নির্ধারিত হয়। টিম থান্ডার স্ট্রাইকারস, টিম ভিকট্রি ভাইপার্স, টিম মাইটি মাভেরিকস এবং টিম ডাইনামিক ডেয়ারডেভিলস নামাঙ্কিত এই চারটি দল ওই দুইদিন নিজেদের মধ্যে তিনটি করে ম্যাচ খেলে। তিনটি ম্যাচেই জিতে টিম থান্ডার স্ট্রাইকারস এবং দুটি ম্যাচে জিতে টিম ভিকট্রি ভাইপার্স ফাইনালে ওঠে।
গত ৩রা মার্চ কলেজেই অনুষ্ঠিত হলো BKCCPL এর গ্র্যান্ড ফাইনাল।

ম্যাচের শেষে কলেজের অধ্যক্ষা ম্যাডাম রানার্স আপ টিম ভিকট্রি ভাইপার্স ও বিজয়ী দল টীম থান্ডার স্ট্রাইকারস-এর হাতে ট্রফি তুলে দেন। প্রত্যেক দলের সদস্যদের সিলভার ও গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। ম্যান অফ দি টুর্নামেন্ট ও বেস্ট বোলারের শিরোপা পান কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড: প্রিয়াঙ্কো ধর। বেস্ট ব্যাটসম্যানের শিরোপা পান কলেজের প্রাক্তন ছাত্র শুভাশীষ ঘোষ (পিকু)। কলেজের অধ্যক্ষসহ কলেজের প্রত্যেক সদস্যই এই ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
কলেজের স্পোর্টস কমিটির কনভেনর ড: সন্দীপন গুপ্ত ও ড: শম্পা বিশ্বাস জানিয়েছেন যে ভবিষ্যতে আরোও এরকম নতুন ভাবনা নিয়ে আসবে বিকেসি কলেজ।