Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'ছাতিম মালদার' উদ্যোগে আয়োজিত হল রবীন্দ্র সংগীত কর্মশালা

'ছাতিম মালদার' উদ্যোগে আয়োজিত হল রবীন্দ্র সংগীত কর্মশালা

News Bazar 24 6 months ago

ewsbazar24:রবীন্দ্রনাথের চিন্তা ও চেতনাকে প্রসারের লক্ষ্যে মালদহের রবীন্দ্র অনুরাগী 'ছাতিম মালদার' উদ্যোগে আয়োজিত হল রবীন্দ্র সংগীত কর্মশালা। রবিবার সকালে স্থানীয় মালদা আই এম এ ভবনে এই রবীন্দ্র সংগীত কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর স্কলার আসানসোলের কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির অধ্যাপক ড: গৌরব চৌধুরী।

কর্মশালায় সূচনা পর্বে তিনি রবীন্দ্র সংগীত নিয়ে আলোচনা করলেন, আলোচনা প্রসঙ্গে যা উঠে এলো, তা হলো, রবীন্দ্রনাথের গান তাঁর মৌলিক সংগীত চিন্তারই প্রকাশ।
সংগীতের বিশাল জগতে রয়েছে নানান সুরের ধারা আর সেই সূত্রেই বলা যায়, রবীন্দ্রনাথের সংগীতের যে বিশাল ও বিচিত্র সৃষ্টি তা কোনওভাবেই শিকড়হীন নয়। রবীন্দ্রনাথ ভারতীয় তথা বিশ্বসংগীত থেকে রস গ্রহণ করে তার সবটুকু আত্মস্থ করেই নিজস্বতা দিয়ে সংগীত সৃষ্টি করেছেন।
এই কর্মশালার উদ্দেশ্য সাধারণত গান শেখানো ও পরিবেশনের পাশাপাশি তাঁর সাহিত্য ও দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরে এবং অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য ও সৃজনশীলতার বিকাশ ঘটানো বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গেছে প্রায় ৬০ জনেরও বেশি কিশোর কিশোরী থেকে শুরু করে মহিলারাও অংশগ্রহণ করেন। এ বিষয়ে ছাতিম মালদার সম্পাদক ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন, আমরা রবীন্দ্র অনুসারী সংগীতের দল। রবীন্দ্র ধারাকে বজায় রাখার জন্য আমরা এর আগে সেমিনার করেছিলাম বর্তমানে রবীন্দ্র সংগীতের কর্মশালা আয়োজন করেছি। এভাবেই আমরা রবীন্দ্র ধারাকে এগিয়ে নিতে যেতে চাই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News Bazar 24