Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ

' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ

ন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন ১ কোটিরও বেশি মহিলা। খুশির হাওয়া ঘরে ঘরে। এরই মধ্যে কারও কারও অভিযোগ টাকা ঢোকেনি বলে। তাদের দাবি, অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা জমা পড়েনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অভিযোগ তুলেছেন অনেকেই । এবার সেই মহিলাদের আবেদন কেন বাতিল হল, কেন তারা টাকা পেলেন না, তা ঘরে ঘরে গিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিলেন মন্ত্রী।

রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় রবিবার দিলেন বড় আশ্বাস। বললেন, কেন আবেদন বাতিল হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

কেন বাতিল আবেদন? খোঁজ নিতে বাড়িতে যাবে প্রশাসন

রবিবার মন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলার আবেদন বাতিল হয়েছে, তাঁদের ক্ষেত্রে নতুন করে খোঁজখবর নেওয়া হবে। আবেদনকারীদের বাড়িতে পৌঁছে তথ্য যাচাই করবেন প্রশাসনের প্রতিনিধিরা। কোন কারণে সংশ্লিষ্ট আবেদন বাতিল হয়েছে, সমীক্ষার মাধ্যমে তা চিহ্নিত করা হবে। সেই সঙ্গে আবেদনকারী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, তাও খতিয়ে দেখবে প্রশাসন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, 'যোগ্য উপভোক্তাদের কাউকেই এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না।'

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে কয়েকজনের মনে এখনও প্রশ্ন। বিজোপি-বিরোধীরাও এই ইস্যুকে কাজে লাগিয়ে রাজনীতি করতে চাইছেন। কিছু আবেদনকারীদের দাবি, ফর্ম জমা দেওয়ার পরেও তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। এই ঘটনার পরেই বাতিল হওয়া আবেদনগুলি ফের খতিয়ে দেখার কথা জানালেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী মালতি রাভা রায়। প্রশাসনিক সমীক্ষায় যোগ্য বলে বিবেচিত হলে কোনও আবেদনকারী যাতে প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন, সেই বিষয়টি দেখা হবে বলে জানানো হয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা

রাজ্যে সরকার বদলের পরে পূর্ববর্তী তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম এবং আর্থিক কাঠামোয় পরিবর্তন আনে নতুন বিজেপি সরকার। নতুন নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার গত ১ জুলাই রাজ্যের এক কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে। খুশির হাওয়া বইছে ঘরে ঘরে। তবে প্রকল্পের টাকা কিছু আবেদনকারীর অ্যাকাউন্টে পৌঁছয়নি বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও এবার বিশেষ নজর দেবে সরকার। কথা দিলেন মন্ত্রী নিজেই। সেই আবেদনগুলির ক্ষেত্রে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা জানতে সরাসরি আবেদনকারীদের বাড়িতে পৌঁছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনায় যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাঁদের বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda