Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

লকাতা: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেকের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই রক্ষাকবচ, শুনানিতে এই মর্মেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের

অপরদিকে, পুলিশের তরফে তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়।পরে ECIR দায়ের করে তদন্তে নেমে ED তরফে ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলিতে থাকা সমস্ত টাকা। যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 'কালীঘাট তৃণমূল'। দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের।অন্যদিকে, এই অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেসময় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য ৩টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার 'কালীঘাট তৃণমূল'-এর হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতের নিয়োগ করা একজন স্পেশাল অফিসার।

এদিকে ED-র ফ্রিজ করা ৩টি অ্যাকাউন্ট আদালতের নজরদারিতে ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 'কালীঘাট-তৃণমূল'। সেই আবেদন খারিজ করে সোমবার বিচারপতি কৃষ্ণ রাও জানিয়ে দেন, আপাতত ওই সংক্রান্ত মামলায় কোনও হস্তক্ষেপ করবেন না তিনি। তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায়, চলতি মাসের ৭ তারিখ, কলকাতার কয়েকটি জায়গায় অভিযান চালায় ED.তৃণমূল আমলে দলীয় তহবিল থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে, ৩টি অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি ৪২ লক্ষ টাকা ফ্রিজ করে দেয় ED.

প্রসঙ্গত, মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় থেকে করোনাকালীন শিবিরের পর সম্প্রতি জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলেন,জমিটা হচ্ছে ৫২ বিঘা। সেই জমিতে ১১টা বড় বড় দিঘি ছিল, পুকুর না দিঘি। সেখানে ক্লজ ছিল যে, ফ্যাক্টরিগুলোতে এক্সটেনশন করতে পারে, কিন্তু কখনও কমার্শিয়াল কাজ করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালে MP হওয়ার পর ২০১৬ সালে একটা সংশোধিত ডিড তৈরি হয়। সেখানে ক্লজগুলোকে কেটে দেওয়া হয় এবং ওখানে লেখা হয়, যেখানে লেখা ছিল যে, ফ্যাক্টরির জন্য এক্সটেন করতে পারবে, তো সেখানে লিখে দেওয়া হয় কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবে, বিক্রিও করতে পারবে।' যদিও পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল।

Author : রীতম তালুকদার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda