Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Abhishek Banerjee PA Sumit Roy: সময়ের আগেই থানায় হাজির অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়

Abhishek Banerjee PA Sumit Roy: সময়ের আগেই থানায় হাজির অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়

য়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বেলা ১২টার আগেই শেক্সপিয়র সরণি থানায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বুধবার ২ সেপ্টেম্বর বেলা ১২টায় তাঁকে তলব করেছিল পুলিশ। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই হাজির হয়েছেনন সুমিত রায়। ক্যামাক স্ট্রিটকাণ্ডে সুমিত রায়কেও ২ বার নোটিস পাঠিয়েছিল শেক্সপিয়র সরণি থানা।

ডেবরার চাকরি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম জড়িয়েছে আগেই। এর পাশাপাশি শালবনিতে জমি দুর্নীতিতেও নাম রয়েছে এই সুমিত রায়েরই। সম্প্রতি ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে পুরসভার কর্মীরা এবং পুলিশ একটি বিলবোর্ড খুলতে গেলে তা নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সংক্রান্ত মামলাতেও ডাক পড়েছে অভিষেকে PA সুমিত রায়ের।

কলকাতা, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা, আগামী ২ ঘণ্টায় ভারী বৃষ্টি, ভাসবে আর কোন কোন জেলা

নির্ধারিত সময়ের আগেই শেক্সপিয়র সরণি থানায় আগেই পৌঁছেছেন ডেরেক ও'ব্রায়েন- ও। বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে ২ মিনিটে শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন রাজ্যসভার তৃণমূল সাংসদ। গত সোমবার ডেরেক ও'ব্রায়েনকে তলব করা হলেও, হাজিরা দেওয়ার জন্য সময় চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিলেন তিনি। তবে আজ নিজেই গাড়ি চালিয়ে থানায় যান তিনি।

২ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, দক্ষিণবঙ্গে কি এবার কমছে দুর্যোগ ? কী জানাল হাওয়া অফিস

অন্যদিকে, ক্যামাক স্ট্রিটকাণ্ডে বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও আগামীকাল অর্থাৎ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় তলব করেছে পুলিশ। শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এর পাশাপাশি ক্যামাক স্ট্রিটকাণ্ডে গতকাল ১ সেপ্টেম্বর মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি দেখিয়ে সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দাবি পুলিশের।

এবার সুমিত রায়ের আগাম জামিন মামলার শুনানিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। রাজ্য সরকারের দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ৩০ কোটি টাকা এসেছিল লিপস অ্যান্ড বাউন্ডসে। অভিযোগ উঠেছে, তৃণমূল-সহ একাধিক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা দিয়েছিলেন সুমিত রায়। তৃণমূলের অ্যাকাউন্ট ছাড়াও নগদে টাকা জমা করা হয়েছিল একাধিক অ্যাকাউন্টে। সুমিতের কালো টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্ডসে, দাবি রাজ্য সরকারের। অ্যাকাউন্ট থেকে ৩০ কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, সুপ্রিম কোর্টে দাবি সলিসিটার জেনারেল তুষার মেহতার।

Author : সোহিনী চক্রবর্তী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda