Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

লকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের আমলে এই প্রকল্পে এখন প্রতি মাসে যোগ্য মহিলারা ৩ হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন। কিন্তু, অগাস্টে এই টাকা অনেকেই পাননি বলে দাবি করছেন। যদি প্রশাসনের তরফে বারবার আশ্বাস দিয়ে বলা হয়েছে, যারা যোগ্য তাঁরা প্রতি মাসের কিস্তির টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পেয়ে যাবেন।

এনিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। এই পরিস্থিতিতে এদিন এবিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

সাংবাদিকের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করা হচ্ছে, কেউ বলছেন 'RIP', কেউ বলছেন, এই প্রকল্পটি ঘোষণার আগে একটু সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এটা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম সেটব্যাক। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, "অন্নপূর্ণা ভাণ্ডার প্রথমেই ২৮ লক্ষ লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখনও পুরো সার্ভে হয়নি, ভেরিফিকেশন হয়নি। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সবাই ভেবেছিলেন পাবেন...তা নয়। যারা যোগ্য, যে উদ্দেশে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে, সেই উদ্দেশ্য পূর্তি হবে এবং এখনও সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছিলেন, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। যারা যোগ্য তাঁরা পাবেন।"

এর আগে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া নিয়ে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?

জুন মাসে প্রথম দফায় কিছু জন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন। এরপর জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। তবে যাঁরা এখনও টাকা পাননি, অথচ যোগ্য, তাঁরাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, সব যোগ্য আবেদনকারীরাই এই ভাতা পাবেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন, 'সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য় কেউ পেতে পারে না। কোনও অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, CAA-তে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না CAA নিষ্পত্তি হচ্ছে, তাঁদের এই সামাজিক ভাতা চালু থাকবে। আটকানো হবে না। যারা ট্রাইবুনালে আবেদন করেছিলেন, তাঁদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইবুনালে তাঁদের বাতিল বলে ঘোষণা করছে, তাঁদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। '

Author : দীপ মজুমদার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda