Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Baba Vanga : সেপ্টেম্বরেই ইচ্ছেপূরণ? টাকা-চাকরি-সমৃদ্ধি, হাত ভরে যাবে ৫ রাশির, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী জানেন?

Baba Vanga : সেপ্টেম্বরেই ইচ্ছেপূরণ? টাকা-চাকরি-সমৃদ্ধি, হাত ভরে যাবে ৫ রাশির, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী জানেন?

শুরু হয়েছে নতুন একটি সপ্তাহ। আর শুরু হল নতুন একটি মাসও। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটি কয়েকটি রাশির ভাগ্য একটি গুরুত্বপূর্ণ মোড় হবে। গ্রহ এবং নক্ষত্রপুঞ্জের গতিবিধির জন্য, এই সপ্তাহটি কয়েকটি রাশির জন্য সৌভাগ্যের হবে। আবার কয়েকটি রাশির জন্য চ্যালেঞ্জিং হবে।

এদিকে, বুলগেরিয়ার ভবিষ্যৎদ্রষ্টাও নাকি এই সময়ে ভাগ্যবান রাশি কারা, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা তুঙ্গে। তবে এর কোনও প্রমাণ নেই। এগুলিকে ভাইরাল বলাই শ্রেয়।

সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান এবং ভবিষ্যদ্বাণী অনুসারে, ৫টি রাশি লাভবান হবে। তারা কর্মজীবনে দ্রুত উন্নতি করবে এবং আর্থিক লাভের যোগও আছে। এই সপ্তাহটি কোন কোন রাশির জন্য কী ধরনের পরিবর্তন নিয়ে আসে তা জেনে রাখা ভাল।

এমনটা দাবি করা হয়, বিগত কয়েক বছরে তাঁর অনেক ভবিষ্যদ্বাণীই সত্যি হয়েছে। বলা হয় যে, তিনি অনেক বড় বড় ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পাঁচটি রাশি অত্যন্ত ভাগ্যবান হবে।

বৃষ রাশি
বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালের সেপ্টেম্বরে বৃষ রাশির জাতক-জাতিকারা বিপুল আর্থিক সুবিধা পাবেন। এই রাশির জাতক-জাতিকাদের সম্পদ বাড়তে পারে। এই সময় বৃষ রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে। এই বর্ধিত আয় বিনিয়োগে কাজে লাগবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে।

সিংহ রাশি
বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালের সেপ্টেম্বরে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির দশা দুর্বল হয়ে পড়বে। এর ফলে সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এবং আর্থিক উন্নতি ঘটবে। সরকারি চাকরি করেন যাঁরা, তাঁরা সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন।

কন্যা রাশি
বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য একটি ভালো মাস হবে। নতুন কর্মজীবনের সুযোগ আসবে এবং ব্যবসা থেকে প্রচুর লাভ হবে। আয় বাড়বে এবং আপনি সঞ্চয় করতে সক্ষম হবেন।

বৃশ্চিক রাশি
বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছেন, তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটতে পারে। একসঙ্গে অনেকটা আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও নভালো সময় । আর্থিক অবস্থান আরও শক্তিশালী হবে।

মকর রাশি
বাবা ভেঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালের সেপ্টেম্বরে মকর রাশির জাতক-জাতিকারা নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য শনির আশীর্বাদ পাবেন। যাঁরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন, তাঁরা তাঁদের কঠোর পরিশ্রমের ফল পাবেন।

তবে, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাবা ভাঙ্গা যে ১২টি রাশি অনুযায়ী সেপ্টেম্বর ২০২৬-এর জন্য এমন ভবিষ্যদ্বাণী করেছেন, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। কিন্তু বর্তমানে, তাঁর নামে এই ধরনের রাশির ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়া এবং কিছু জ্যোতিষ সংক্রান্ত গণমাধ্যমে ভাইরাল হচ্ছে মাত্র। এর কোনও দায়িত্ব এবিপি লাইভ বা এবিপি আনন্দর নয়।

Author : নিবেদিতা বন্দ্যোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda