Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Baduria Rotten Meat: ভাগাড়-কাণ্ডের স্মৃতি ফিরল, রেস্তোরাঁ থেকে মিলল কেজি কেজি পচা মাংস

Baduria Rotten Meat: ভাগাড়-কাণ্ডের স্মৃতি ফিরল, রেস্তোরাঁ থেকে মিলল কেজি কেজি পচা মাংস

বাদুড়িয়া: ভাগাড়-কাণ্ডের স্মৃতি উসকে, আবার বাদুড়িয়া। রেস্তোরাঁ থেকে মিলল কেজি কেজি পচা মাংস। খাদ্য-পুরসভা-পুলিশের অভিযান, রেস্তোরাঁ থেকে পচা মাংসের হদিশ। এর আগে ভাগাড়ের মাংস উদ্ধারের ঘটনাতেও উঠে এসেছিল বাদুড়িয়ার নাম।

খাদ্য দফতর, পুরসভা ও পুলিশের যৌথ অভিযানে কিলো কিলো পচা মাংস উদ্ধার হয়।

সূত্রের খবর পেয়ে ওই হোটেলটিতে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, হোটেলের রান্নাঘর থেকে উদ্ধার হয় বেশ কয়েক কিলো মুরগি ও ছাগলের মাংস। সমস্ত মাংসই পচা। খাদ্য দফতরের আধিকারিকরা মাংসগুলি বাজেয়াপ্ত করেন। পাশাপাশি নোটিস দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষকে।

এর আগেও ভাগাড়ের মাংস উদ্ধারের ঘটনায় এই বাদুড়িয়ার নাম প্রথমেই উঠে এসেছিল । বাদুড়িয়ার একটি গোপন আস্তানা থেকে টন টন পচা মাংস উদ্ধার করেছিল পুলিশ । যা নিয়ে রাজ্য উত্তাল হয়ে উঠেছিল এবং সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাগাড়ের মাংস উদ্ধার করেছিল প্রশাসন। গ্রেপ্তার হয়েছিল একাধিক । বন্ধ হয়েছিল একাধিক নামকরা রেস্তোরা ।

এদিকে, আজই সল্টলেক সেক্টর ফাইভ এর বিভিন্ন রেস্তোরা সহ ফুটপাতের দোকানগুলির খাবারের মান খতিয়ে দেখতে পথে ডিএম এসডিও ইবি। মঙ্গলবার বিকেলে আচমকা সল্টলেক সেক্টর ফাইভে হানা দেয় উত্তর ২৪ পরগনা ডিএম এসডিও বিধান নগর ও ইবি আধিকারিক। মূলত সেক্টর ফাইভ জুড়ে ফুটপাতে কি ধরনের খাবার বিক্রি হচ্ছে তার গুণগতমান কি রয়েছে মাছ মাছ মাংস থেকে সবজি কতদিন মজুদ থাকছে সেই বিষয়ে খতিয়ে দেখেন।

এর পাশাপাশি বড় যে রেস্তোরাগুলি আছে সেখানেও খাবারের মান খতিয়ে দেখা হয়। আরডিবি বিল্ডিং এর পাশেই একটি রেস্তোরায় ঢুকে দেখা যায় সেখানে স্টোর রুমে কাঁচা পচা মাংস পাওয়া যায় যেটা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। তার কৈফিয়ৎ চাইলে কোন উত্তর দিতে না পারায় ডিএম জানান ওই ব্যবসায়ের দোকানের লাইসেন্স বাতিল করা হবে। আপাতত ওই মাংস নমুনা সংগ্রহ করে টেস্ট এর জন্য পাঠানো হবে। রিপোর্ট আসার পরেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর।

Author : পল্লবী দে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda