কলকাতা : ধরুন আপনার ব্যাঙ্ক থেকে আপনি কাউকে টাকা পাঠালেন। তারপর দেখলেন আপনি কোনও ভাবেই ওই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারছেন না। বা হঠাৎ খেয়াল করলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাজ করছে না। হ্যাঁ, এমন অবস্থায় পড়েছেন দেশের লক্ষ লক্ষ মানুষ। আর এই সমস্যা দেখা গিয়েছে সরকারি ব্যাঙ্ক ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (India Post Payments Bank)।
দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (Comptroller and Auditor General of India) বা ক্যাগ এই বিষয়ে একটা রিপোর্ট জমা করেছে দেশের পার্লামেন্টে। ক্যাগের এই রিপোর্ট বলছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (India Post Payments Bank) মোবাইল নম্বর যাচাই না করেই অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ ছাড়াও একই মোবাইল নম্বরের সঙ্গে একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট জুড়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগও রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (India Post Payments Bank) বিরুদ্ধে।
ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ (Comptroller and Auditor General of India) একটা অডিট করেছে। আর সেই অডিটে দেখা গিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (India Post Payments Bank) একাধিক অ্যাকাউন্ট ডরমেন্ট ও নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এ ছাড়াও ক্যাগের ওই রিপোর্টে বলা হয়েছে, মোবাইল নম্বর যাচাই না করেই অ্যাকাউন্ট খুলে ফেলা যেমন হয়েছে তেমনই একই মোবাইল নম্বরের সঙ্গে একাধিক সিআইএফ বা কাস্টমার ইনফর্মেশন ফাইল যুক্ত করা হয়েছে। এ ছাড়াও দেখা গিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (India Post Payments Bank) ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা যে ভাবে বৃদ্ধি পাওয়া উচিত ছিল, সেই ভাবে বৃদ্ধি পায়নি। বরং একাধিক ক্ষেত্রে দেরি, বা ব্যাঙ্কিং পরিষেবা বাতিল হয়ে যাওয়া বা ব্যাঙ্ক অনেক ক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি বলে দেখা গিয়েছে ক্যাগের রিপোর্টে।
ক্যাগের (Comptroller and Auditor General of India) অডিটে দেখা গিয়েছে UPI পরিষেবার ক্ষেত্রে এই সব কারণে বিপুল ভাবে ফেল করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। তাদের বিপুল সংখ্যক লেনদেন বাতিল হয়েছে। আর তার ফলে ক্ষুণ্ণ হয়েছে গ্রাহকদের আস্থাও। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) চায় UPI লেনদেনের ক্ষেত্রে বাতিলের পরিমাণ ১ শতাংশের নীচে যেন থাকে। কিন্তু ২০২২-২৩ অর্থবর্ষে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ক্ষেত্রে টেকনিক্যাল কারণে লেনদেন বাতিলের পরিমাণ ৭.৮২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।
Author : ABP Ananda

