Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Baruipur Encounter: বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

Baruipur Encounter: বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্য়ু হল এনকাউন্টারে। পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। আর এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।

১২ বছরের কিশোরীকে নারকীয় নির্যাতন করে খুন। জীবন্ত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে।

যৌন নির্যাতনের পর পিছমোড়া করে হাত বেঁধে মার। বারুইপুরের ঘটনায় রাজ্যবাসীর মনে জ্বলছে ক্ষোভের আগুন। এই আবহেই এনকাউন্টারে মৃত্য়ু হল মূল অভিযুক্ত প্রভাস সর্দারের। এই ঘটনায়, ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। এদের মধ্যেই মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্য়ু হল এনকাউন্টারে।

'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?

মঙ্গলবার রাত ১২টা, বাজার আগেই বারুইপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে। বুধবার রাত ১২টা ১০ নাগাদ, পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ধরে রেললাইন ধরে ঘটনাস্থলের দিকে রওনা দেয় পুলিশের টিম। পুলিশ সূত্রে খবর, রাত ১২.৪৫ নাগাদ পুনর্নির্মাণের সময় পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। এমনকী সেই রিভলভার থেকে এক রাউন্ড গুলিও চালায়। আর এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের গুলি লাগে। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুনর্নির্মাণে পুলিশের টিমে ছিলেন বারুইপুর পুলিশ জেলার সাব ইনস্পেক্টর রনি সরকার ও সাব ইনস্পেক্টর অর্ঘ্য মণ্ডল। পুলিশ সূত্রে খবর, পুনর্নির্মাণ চলাকালীন সাব ইনস্পেক্টর রনি সরকারের কাছ থেকে রিভলভার কেড়ে নেয় প্রভাস মণ্ডল। গুলি চালায় সে। তখনই আত্মরক্ষার্থে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান সাব ইনস্পেক্টর অর্ঘ্য মণ্ডল। ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল হয় প্রভাস মণ্ডলের। এরপর অভিযুক্তের দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশ মর্গে।

নাবালিকাকে আটকে রেখে নির্যাতন থেকে খুন, পুলিশ সূত্রে দাবি, পুরোটাতেই জড়িত ছিল প্রভাস মণ্ডল নিজে। প্রথমত তাকে দেখা গেছিল সিসিটিভিতে, নাবালিকার সঙ্গে। তারপর, প্রভাসই দেখিয়ে দিয়েছিল কোথায় ফেলা হয়েছে বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে দাবি, বারবার তদন্তকারীদের বিভ্রান্তকর বয়ান দিচ্ছিল সে। তা থেকেই জোরালো হয় সন্দেহ। বারুইপুরে যৌন নির্যাতন ও নৃশংসভাবে খুন করা হয়েছে ক্লাস সিক্সের ছাত্রীকে। পুকুর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, স্থানীয় প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই, রবিবার সকালে নাবালিকার মৃতদেহের খোঁজ মেলে।

Author : সোহিনী চক্রবর্তী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda