Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে

Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে

ABP আনন্দ 4 months ago

পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ' ও খুনকাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল ধৃত অভিযুক্তদের? এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের পর ধৃত আনন্দ সর্দারের ভূমিকায় নজর পুলিশের। আগেই জানা গিয়েছে, যে জায়গায় প্রভাস মণদলকে পুলিশ নিয়ে গিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, সেখানে বাকি ধৃতদের অর্থাৎ আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবীর মোল্লাকেও নিয়ে যাওয়া হবে।

কারণ এই তিনজন এবং নিহত প্রভাস মণ্ডলকের ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে যে ঘটনার দিন ঘটনাস্থলেই ছিল এই চারজন।

নাবালিকাকে ধর্ষণ ও খুনকাণ্ডে ঠিক কী ভূমিকা ছিল অভিযুক্ত আনন্দ সর্দারের? কীভাবে কিশোরীর ওপর নির্যাতন চালিয়েছিল এই অভিযুক্ত? বারুইপুরে পুলিশ সূত্রে দাবি, নাবালিকাকে পুকুর লাগোয়া ঝুপড়িতে নিয়ে যায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। আগে থেকেই সেখানে ছিল আনন্দ সর্দার ও দিবাকর সর্দার। কিশোরীর ওপর যৌন নির্যাতন চালানো হয়। মেয়েটি সেখান থেকে বেরোতে চাইলে পিছমোড়া করে বাঁধা হয় হাত। চিৎকার করায় তাঁর ঘাড়ে আঘাত করে আনন্দ সর্দার। এরপরই জ্ঞান হারায় কিশোরী। এরপর বস্তার মধ্যেই দুমড়ে-মুচড়ে ঢুকিয়ে দেওয়া হয় নাবালিকাকে। অভিযুক্তদের একসঙ্গে বসিয়ে জেরা করার পর উঠে আসছে একের পর এক তথ্য।

বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়

বারুইপুরের ঘটনায় প্রথম গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডলকে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাকিদের বিশেষ করে আনন্দ সর্দারের খোঁজ পাওয়া যায়। পুলিশের দাবি, জেরায় প্রভাস জানায়, আনন্দ তাকে ১০ হাজার টাকার টোপ দিয়েছিল ওই নাবালিকাকে তুলে আনার জন্য। স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানেও নাবালিকার সঙ্গে নৃশংস ঘটনা ঘটে যাওয়ার আগে এই প্রভাস মণ্ডলকেই দেখা গিয়েছে। ইতিমধ্যেই প্রভাসের কীর্তিকলাপ সকলেই সামনে ফাঁস হয়েছে। এবার আরেক অভিযুক্ত আনন্দ সর্দারের নাবালিকাকে নির্যাতনের ঘটনায় কী ভূমিকা ছিল, কী কী কাণ্ড ঘটিয়েছে সে, সেই দিকে নজর দিয়েছেন তদন্তকারীরা।

মাত্র ১২ বছর বয়সে ভয়ঙ্কর হিংসার শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীকে। ঠিক যে পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছিল। তার অদূরে, পুনর্নির্মাণের সময়, এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। কুকর্মের জন্য় প্রভাস মণ্ডলের এনকাউন্টারে বিন্দুমাত্র দুঃখিত নয় তাঁর পরিবার। গোটা ঘটনায়, প্রভাস মণ্ডলের সঙ্গে ছিল আরও ৩ জন যাদের ইতিমধ্য়ে গ্রেফতার করেছে পুলিশ।

Author : সোহিনী চক্রবর্তী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda