Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BMW V8 Coupe SUV: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ৫৩০ হর্স পাওয়ারের এসইউভি, কুপে স্টাইলের সঙ্গে থাকছে V8 ইঞ্জিন

BMW V8 Coupe SUV: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ৫৩০ হর্স পাওয়ারের এসইউভি, কুপে স্টাইলের সঙ্গে থাকছে V8 ইঞ্জিন

লকাতা: ভারতে নতুন X6 মডেল লঞ্চ করল বিএমডাবলু। বিলাসবহুল এই SUV Coupe-তে থাকছে শক্তিশালী ৪.৪ লিটার টুইন-টার্বো V8 পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ৫৩০ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এই নতুন ইঞ্জিনের হাত ধরে X6 তার সেগমেন্টের অন্যতম শক্তিশালী SUV হিসেবে বাজারে ফিরেছে। ভারতে এটি কমপ্লিটলি বিল্ড ইউনিট বা CBU হিসেবে আসে।

বর্তমানে এটি শুধুমাত্র পেট্রোল ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে।

: "হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন BMW X6-তে শুধুমাত্র শক্তিশালী ইঞ্জিনই নয়, ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। এর সঙ্গে রয়েছে অল-হুইল ড্রাইভ (AWD) এবং রিয়ার-হুইল স্টিয়ারিং সিস্টেম। ফলে প্রায় ৫ মিটার লম্বা এই SUV Coupe মাত্র ৪.৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম, যা এর উচ্চমানের পারফরম্যান্সের পরিচয় দেয়।

ডিজাইনের দিক থেকেও নতুন X6 আরও আকর্ষণীয় হয়েছে। এতে রয়েছে ২১ ইঞ্চির অ্যালয় হুইল, M Sport স্টাইলিং এবং আরও আগ্রাসী ফ্রন্ট ডিজাইন। SUV Coupe-র স্বতন্ত্র নকশা গাড়িটিকে সাধারণ SUV থেকে অনেকটাই আলাদা করে দেয়। বড় আকারের হলেও এর স্পোর্টি ডিজাইনই এর অন্যতম প্রধান আকর্ষণ।

: "যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক", তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

এই গাড়ির কেবিন অত্যন্ত বিলাসবহুল। উন্নত প্রযুক্তি এবং একাধিক প্রিমিয়াম ফিচারও দেওয়া হয়েছে এই গাড়িতে। দীর্ঘ সফরেও আরামদায়ক যাত্রার পাশাপাশি শক্তিশালী ইঞ্জিনের কারণে যে সব মানুষ গাড়ির পারফর্ম্যান্স ভাল বসেন, তাঁদেরকেও আকৃষ্ট করবে।

ভারতের বাজারে নতুন BMW X6-এর প্রতিদ্বন্দ্বী হবে Mercedes-Benz GLE Coupe, Porsche Cayenne Coupe এবং Audi SQ8-এর মতো প্রিমিয়াম SUV Coupe। বিশেষজ্ঞদের মতে, বড় V8 পেট্রোল ইঞ্জিনের চাহিদা এখনও এই সেগমেন্টে যথেষ্ট রয়েছে। উল্লেখ্য, SUV Coupe ডিজাইনের পথপ্রদর্শক হিসেবেও BMW X6-এর নামই করা হয়। নতুন প্রজন্মের এই মডেল পারফরম্যান্স, বিলাসিতা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রিমিয়াম SUV বাজারে BMW-র অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

Author : সুপ্রিয় ঘোষ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda