Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে

Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে

ABP আনন্দ 4 months ago

নিউ জার্সি: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ব্রাজ়িলের হেডস্যর কার্লো আন্সোলেত্তি ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রয়োগ করলেন ব্রহ্মাস্ত্র। মাঠে নামালেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রকে। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামের গ্যালারিতে গর্জন উঠল। যে গ্যালারিতে হলুদ ঝড় গোটা ম্যাচ জুড়ে।

কিন্তু গ্যালারিরে ঝড়ের প্রতিফলন মাঠে দেখা গেল না।

নেমার ম্যাচের একেবারে শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করলেন। কিন্তু রক্ষা করতে পারলেন না দলকে। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজ়িল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মিশন হেক্সার স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

আর ব্রাজ়িলের স্বপ্নভঙ্গের নেপথ্যে ২৫ বছরের এক তরুণ। আর্লিং হালান্ড। গোল করার দক্ষতার জন্য যাঁকে গোলমেশিন বলে ডাকা হয়। বিশ্বকাপে জার্সির পিছনে আর্লিং হালান্ড নয়, ব্রাউট হালান্ড লিখে খেলতে নামছেন। তাঁর মায়ের নামের জার্সি। জোড়া গোল করে ব্রাজ়িলকে একরাশ লজ্জা উপহার দিলেন হালান্ড। শুধু দলকে কোয়ার্টার ফাইনালেই তুললেন না, সোনালি চুলের পনিটেল করা তরুণ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেকে। তিন তারকারই বিশ্বকাপে সাতটি করে গোল হয়ে গেল।

ব্রাজ়িলকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল নরওয়ে। প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গেল তারা। সেই সঙ্গে ব্রাজ়িলের বিরুদ্ধে অপরাজিত তকমা বজায় রাখল। আন্তর্জাতিক ফুটবলে নরওয়েকে কোনওদিন হারাতে পারেনি ব্রাজ়িল। পাঁচবারের সাক্ষাতে তিনবারই হারতে হল।

ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাজ়িলের সামনে। ম্যাথিউস কুনহাকে বক্সের মধ্যে ফাউল করেছিলেন আজ়ের। ভার প্রযুক্তিতে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি। আশ্চর্যজনক হলেও, ভিনিসিয়াস জুনিয়র বল তুলে দিলেন ব্রুনো গুইমারায়েসের হাতে। ব্রুনোর পেনাল্টি বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিলেন নরওয়ের গোলকিপার নাইল্যান্ড। গোটা ম্যাচেই যিনি দুর্ভেদ্য ছিলেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে নেমারকে নামান আন্সোলেত্তি। তার কিছুক্ষণের মধ্যেই হালান্ডের প্রথম গোল। আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রসে দুরন্ত হেডে পরাস্ত করেন ব্রাজ়িল গোলকিপার অ্যালিসন বেকারকে। নরওয়ে এগিয়ে যায়।

৯০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল হালান্ডের। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ইনস্টেপে গোলস করে ২-০ করেন। সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে নেমার ব্যবধান কমালেও, দলের পতন রুখতে পারেননি।

২-১ গোলে ম্যাচ জিতে শেষ আটে নরওয়ে। ম্যাচের শেষে স্টেডিয়াম মুখরিত হল বিখ্যাত হয়ে ওঠা নরওয়ের ভাইকিং সেলিব্রেশনে।

Author : সন্দীপ সরকার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda