Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
BSNL Yatra SIM :  BSNL আনল বিশেষ 'যাত্রা সিম', ১৫ দিনের ভ্যালিডিটিতে দারুণ অফার, কী কী পাবেন ?

BSNL Yatra SIM : BSNL আনল বিশেষ 'যাত্রা সিম', ১৫ দিনের ভ্যালিডিটিতে দারুণ অফার, কী কী পাবেন ?

BSNL Recharge Plan : এবার অমরনাথ তীর্থযাত্রীদের (Amarnath Yatra) সুবিধার্থে দারুণ প্ল্য়ান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL । এই প্ল্য়ানে আপনি পাবেন ৪জি ডেটার সুবিধা ছাড়াও যত খুশি কলিং। জেনে নিন, ঠিক কী কী সুবিধা পাবেন এতে। কত খরচ পড়বে এই প্ল্যানে।

কেন এই সিম এনেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা

সাধারণত অমরনাথ যাত্রায় দুর্গম পাহাড়ি রাস্তা অতিক্রম করতে হয় তীর্থযাত্রীদের। সেই সময় প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখার মাধ্য়ম হয়ে দাঁড়ায় মোবাইল নেটওয়ার্ক। সরকারি নিয়ম অনুযায়ী জম্মু ও কাশ্মীরে বাইরের রাজ্য়ের প্রিপেইড সিম ব্য়বহার করা যায় না। যে কারণে অন্য় রাজ্য় থেকে এলে এখানে মোবাইল ব্যবহার কঠিন হয়ে পড়ে যাত্রীদের ক্ষেত্রে। এই কারণেই BSNL 'যাত্রা সিম' নিয়ে এসেছে।

কত টাকা খরচ, কী কী সুবিধা এই প্ল্যানে
১৯৬ টাকায় পাবেন BSNL যাত্রা সিমের বিশেষ প্রিপেইড প্ল্যান। ১৫ দিনের ভ্যালিডিটি থাকছে এই রিচার্জে। আপনি এতে পাবেন যতখুশি কল ছাড়াও দিনে ১০০টি করে SMS-এর সুবিধা। সবথেকে বড় বিষয়, অমরনাথ যাত্রার রুটে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর নেটওয়ার্ক খুবই শক্তিশালী। তাই আত্মীয়-পরিবার বা প্রিয়জনের সঙ্গে জুড়ে থাকতে সমস্যা হবে না আপনার।

কীভাবে এই সিম থেকে সুবিধা পাবেন
দুর্গম রাস্তা হওয়ায় সহজেই প্রিয়জনেরা আপনার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। সহজেই লাইভ লোকেশন শেয়ার করা যাবে এই প্রিপেইড প্ল্যান থাকলে। কোনওভাবে রাস্তায় চিকিৎসার প্রয়োজন হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। যাত্রার সুন্দর মুহুর্তের ছবি শেয়ার করতে পারবেন পরিবারের সঙ্গে।

ফের দারুণ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL । এবার বেসরকারি কোম্পানিগুলির তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন বিএসএনএল-এর এই অফারে (BSNL Recharge Plan)। জেনে নিন, আপনি এত কমে আরও কী কী সুবিধা পাবেন।

২৪৯ টাকার প্ল্যানের সুবিধা
সাধারণভাবে বেসরকারি টেলিকম সংস্থাগুলি ২৮ দিনের ভ্যালিডিটি দেয়। সেই অফারের প্রতিযোগিতায় এবার বিএসএনএল ২৪৯ টাকায় পুরো ৩৫ দিনের ভ্য়ালিডিটি দিচ্ছে। জেনে নিন, এতে কী কী সুবিধা রয়েছে।

১ যত খুশি কলিংয়ের সুবিধা : এই প্ল্যানে আপনি পাবেন যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা।

২ দৈনিক পাবেন ডেটা: BSNL-এর এই অফারে প্রতিদিন ২ জিবি (2GB) করে হাই-স্পিড ডেটা পাবেন গ্রাহক।

৩ এফইউপি লিমিট : তবে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। এতে প্রতিদিনের ২ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেট বন্ধ হবে না, তবে স্পিড কমে ৪০ Kbps হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে আপনাকে।

৪ বিনামূল্যে এসএমএস: এই পল্যানে আপনি প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস (SMS) পাঠানোর সুবিধা পাবেন।

রকম খরচে ডেটা ধামাকা, BSNL দিচ্ছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান, কী কী সুবিধা পাবেন আপনি

Author : তাপস দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda