Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Cristiano Ronaldo: সোশ্যাল মিডিয়ার সবথেকে জনপ্রিয় ব্যক্তি, ইনস্টাগ্রামে পোস্ট প্রতি রোনাল্ডো কত টাকা পান?

Cristiano Ronaldo: সোশ্যাল মিডিয়ার সবথেকে জনপ্রিয় ব্যক্তি, ইনস্টাগ্রামে পোস্ট প্রতি রোনাল্ডো কত টাকা পান?

 সাম্প্রতিক সময়ে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়া অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। অনেক সংস্থাই এই সোশ্যাল মিডিয়া মারফৎ তারকাদের দ্বারা তাদের প্রচারের জন্য একটা বিরাট পরিমাণ অর্থ বরাদ্দ রাখে।
 রোনাল্ডো, কোহলিদের মতো তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই বিভিন্ন সংস্থা তাদের প্রচার সারে।

ইনস্টাগ্রামের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যেতে, প্রচার করতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে ভাল কেউই হতে পারেন না।

 সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিজ্ঞাপন, নিজের ম্যাচ, অনুশীলন থেকে ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন রোনাল্ডো। আর তাই 'সিআর ৭'-র পোস্টের দিকে অনেকেই তাকিয়ে থাকেন।

রোনাল্ডোর ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা গোটা বিশ্বে সবথেকে বেশি। প্রায় ৬৫০ মিলিয়ন লোক তাঁকে ফলো করেন।

২০২৪ সালে রোনাল্ডোই প্রথম ব্যক্তি হিসাবে গোটা সোশ্যাল মিডিয়া মিলিয়ে এক বিলিয়ন ফলোয়ার পার করে গিয়েছিলেন।

এই বিরাট ফলোয়ার সংখ্যার জন্য স্বাভাবিকভাবেই রোনাল্ডো ইনস্টায় কোনও বিজ্ঞাপন করা, ছবি পোস্ট করা মানেই, তা বিপুল জনগণের মধ্যে পৌঁছবে,প্রচুর জনগণ ইনস্টা খুলবেন। তাই নিঃসন্দেহেই এর জন্য তিনি বিরাট অঙ্ক পান বলে ধারণা করা যেতেই পারে। তবে সেই অঙ্কটি ঠিক কত?

রিপোর্ট অনুযায়ী রোনাল্ডো ইনস্টায় পোস্ট প্রতি ৩.২৩ থেকে ৩.৪৩ মিলিয়ন মার্কিন ডলার পান বলে খবর।

রোনাল্ডো কিন্তু রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে সবথেকে বেশি অর্থ উপার্জন করা অ্যাথলিট। ইনস্টা পোস্ট প্রতি এই অর্থ পাওয়া কিন্তু তাঁর বিরাট আর্থিক উপার্জনেরই পরিচয়বাহক।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda