চিপকে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। ২১০ রান তাড়া করে চেন্নাই সুপার কিংসকে হারাল পঞ্জাব কিংস। এই ম্যাচেই কিন্তু একাধিক ইতিহাস তৈরি হল।
১১ বলে ৩৯ রানের ইনিংস খেলে ম্য়াচ সেরা হন প্রিয়াংশ আর্য। তিনি মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ১১ বা তার কম বল খেলে ব্যাটিংয়ের দৌলতে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন।
অভিষেক শর্মার পর প্রিয়াংশই মাত্র দ্বিতীয় আনক্যাপড ক্রিকেটার যিনি সিএসকের বিরুদ্ধে একাধিক ম্য়াচ সেরার পুরস্কার জিতলেন।
বিশ্বের প্রথম দল হিসাবে নবমবার দুইশোর অধিক রান তাড়া করে ম্যাচ জিতল পঞ্জাব কিংস। আইপিএল তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও এই রেকর্ড আর কারুর নেই।
অন্তত ১০ ম্য়াচ খেলা দলগুলির মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের পর মাত্র দ্বিতীয় দল হিসাবে পঞ্জাব কিংস সিএসকের বিরুদ্ধে হারের থেকে অধিক ম্যাচ জিতেছে।
মুম্বই ইন্ডিয়ান্সের পর মাত্র দ্বিতীয় দল হিসাবে টানা চার ম্যাচে সিএসকেকে চিপকে হারাল পঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্স ২০১২ থেকে ২০১৯-র মধ্যে চিপকে টানা পাঁচবার সিএসকেকে হারিয়েছিল।
এই ম্যাচ মিলিয়ে ষষ্ঠ বার পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুইশোর অধিক রান করল সিএসকে। যুগ্মভাবে এটি কোনও আইপিএল দলের বিরুদ্ধে অপর কোনও আইপিএল দলের সর্বকালের সর্বোচ্চ।
এই নিয়ে পঞ্চমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুইশো রানের গণ্ডি পার করার পরেও হারল চেন্নাই সুপার কিংস। শুধু ফ্র্যাঞ্চাইজ়ি নয়, আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এতবার ২০০ করার পর কোনও দল অপর কোনও এক দলের বিরুদ্ধে হারেনি।

