Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?

Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?

লকাতা: কার্যত অনেক কাঠখড় পুড়িয়ে, অবশেষে মুক্তি পেয়েছিল এই সিনেমা, দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) অভিনীতি সিনেমা, 'সতলুজ' (Satluj)। শিখদের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে, এই ছবির গল্প আবর্তিত হয়। জি ফাইভে মুক্তি পেয়েছিল এই সিনেমা, কিন্তু সেখানেই সমস্যার শেষ হল না!।

মুক্তির মাত্র ২ দিনের মধ্যেই, ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'। এর ফলে, গোটা দেশে আর কোথাও দেখা যাবে না সিনেমাটি। প্রথম অবশ্য এই সিনেমার নাম হওয়ার কথা ছিল 'পঞ্জাব ৯৫'। সেন্সর বোর্ডের আপত্তিতে, বদলে ফেলা হয় এই সিনেমার নাম। 'পঞ্জাব ৯৫' বদলে সিনেমার নাম রাখা হয়, 'সতলুজ'। সেন্সর বোর্ডের কথামতো যাবতীয় পরিবর্তন করার পরে, সার্টিফিকেট পেয়ে তবেই জি ফাইভে মুক্তি পেয়েছিল এই সিনেমা। কিন্তু হঠাৎ এই সিনেমার প্রদর্শন বন্ধ করে দেওয়ার কোনও স্পষ্ট কারণ দর্শানো হয়নি। আর এবার, এই সিনেমার পাশে দাঁড়াল শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal )। সুখবীর সিংহ বাদল এই ছবি নিয়ে বড় ঘোষণা করেছেন, কী জানিয়েছেন তিনি?

'সতলুজ' নিয়ে নেওয়া হবে বিশেষ পদক্ষেপ?

শিরোমনি অকালি দলের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু এই সিনেমা পঞ্জাবিদের নিয়ে, সেই কারণে ওয়েব প্ল্যাটফর্ম থেকে সিনেমাটি সরিয়ে নেওয়া হলেও, সেটি পঞ্জাবের গ্রামে গ্রামে পৌঁছে দিতেই হবে। সেই কারণে, শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে জানানো হয়েছে, পঞ্জাবের গ্রামে গ্রামে ঘুরে এই শো দেখানো হবে। যেহেতু এই সিনেমা মানবাধিকার কর্মী যশবন্ত সিংহ খালরার জীবন নিয়ে, তাই সুখবীর সিংহ বাদল তথা শিরোমণি অকালি দল মনে করছে, এই সিনেমা দেখতে না দেওয়ার অর্থ হচ্ছে, পঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে মুছে ফেলা। কীভাবে একজন সমাজকর্মী সমাজের জন্য কাজ করেছিলেন, কীভাবে ২৫ হাজারেরও বেশি পঞ্জাবিদের সঙ্গে হয়ে যাওয়া অপরাধকে তুলে ধরেছিলেন, সেই গল্প সকলেরই জানা উচিত বলে মনে করেন, শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি। সেই কারণে কোনও ওয়েব প্ল্যাটফর্মের সমর্থন না পেলেও, এই ছবি যাতে গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাই করা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে একটি ট্যুইট ও করেছেন, সুখবীর সিংহ বাদল।

Author : তোর্ষা ভট্টাচার্য্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda