কলকাতা:ইস্টবেঙ্গল ক্লাবের ১০৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সম্মানিত করা হল বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্য়াল এবং সুরকার-গায়ক প্রীতম চক্রবর্তীকে দেওয়া হল 'ভারত গৌরব' সম্মান।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় 'সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড'।
চলচ্চিত্র ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয় কৌশিক গঙ্গোপাধ্যায়কে। বর্ষসেরা ক্রিকেটার সম্মান জানানো হয় ঋতম পোড়েলকে। বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি ও স্বাতী দেবনাথ। 'জীবনকৃতি' সম্মান দেওয়া হয় প্রাক্তন ফুটবলা বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে-কে। এদিন অনুষ্ঠানটি হয় নজরুলমঞ্চে।
Author : ঋষভ রায়

