Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Ellyse Perry: রূপে লাস্যময়ী, খেলেছে আরসিবিতে, বিশ্বজয়ী এই অজিই মহিলা ক্রিকেটে সবচেয়ে ধনী?

Ellyse Perry: রূপে লাস্যময়ী, খেলেছে আরসিবিতে, বিশ্বজয়ী এই অজিই মহিলা ক্রিকেটে সবচেয়ে ধনী?

 ভারতের বিরুদ্ধে তিনি বারবার জ্বলে উঠেছেন। ব্যাট হাতে, বল হাতে স্বমহিমায় দেখা যায় তাঁকে। মহিলা ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র এলিসা পেরি।
 পুরুষদের ক্রিকেটে সবচেয়ে ধনী ক্রিকেটার ভারত থেকে হলেও মহিলা ক্রিকেটে সবচেয়ে ধনী ক্রিকেটার এলিসা পেরি।

উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবির জার্সিতে খেলতে দেখা যায় এলিসা পেরিকে।

স্মৃতি মন্ধানার দলের গুরুত্বপূর্ণ সদস্য এই তারকা অলরাউন্ডার।

রূপে লাস্যময়ী, নিঃসন্দেহে মহিলা ক্রিকেটের সবচেয়ে বর্ণময় চরিত্র এলিসা পেরির সম্পত্তির পরিমাণ কত জানেন?

অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অলরাউন্ডার এলিসা পেরির আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বার্ষিক চুক্তি বেশ মোটা অঙ্কের। বিগ ব্যাশ লিগ , ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চুক্তি ও অ্যাডিডাস, হাবলট, লরিয়াল ও পুমার মতো একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন ও স্পন্সরশিপ থেকে তাঁর এই বড় অঙ্কের আয় আসে।

এলিসা পেরিই একমাত্র ক্রিকেটার যিনি ফুটবলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট ও ফুটবল ফিফা নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলার বিরল নজির গড়েছেন।

এলিসা পেরির পর ধনী মহিলা ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় নামটিও কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরই। তাঁর নাম মেগ ল্য়ানিং।

২০০৭ সালে মাত্র ১৬ বছর ৮ মাস বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এলিসা পেরির। পুরুষ ও নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সিতে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে অভিষেকের নজির গড়েছিলেন পেরি।

এলিসা পেরিই বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০ টি উইকেট অর্জনের অনন্য নজির গড়েছিলেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda