Dailyhunt
Fact Check : সরকারি হাসপাতাল নিয়ে এবিপি আনন্দের নামে ফের ভুয়ো পোস্ট! প্ররোচনায় পা দেবেন না

Fact Check : সরকারি হাসপাতাল নিয়ে এবিপি আনন্দের নামে ফের ভুয়ো পোস্ট! প্ররোচনায় পা দেবেন না

লকাতা: এখন সোশাল মিডিয়ায় নানা খবর দেখতে পাই আমরা। কিন্তু সত্যি ঘটনার মধ্যে অনেকসময় নানা ধরনের ভুয়ো খবরও থাকে। তেমনই একটি সোশাল মিডিয়া পোস্ট নজরে এসেছে, যেখানে এবিপি আনন্দের নামে একটি ফেক কার্ড পোস্ট করা হয়েছে। যেখানে সেই সংবাদ এবং ছবির সঙ্গে এবিপি আনন্দ, এবিপি আনন্দ ডিজিটাল এবং সমগ্র এবিপি নেটওয়ার্কের কোনও সম্পর্ক নেই।

এই কার্ডটি ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও শেয়ার করা হচ্ছে। এবিপি আনন্দের লোগোও, ফন্ট বিকৃত করে ব্যবহার করা হয়েছে। সেখানে বেশ কিছু তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাল গ্রাফিক্সে ব্যবহৃত লাল রঙ এবং এবিপি আনন্দের মূল কার্ডে ব্যবহৃত রঙের তফাৎ আছে। বিকৃত ভাইরাল কার্ডটি বানাতে এবিপি আনন্দের সোশাল ইমেজ লেয়ারের হুবহু লেয়ার ব্যবহার করা হলেও, সম্পাদকীয় নীতি ফলো করতে পারেনি প্রতারকরা।

গুগল রিভার্স ইমেজ এবং ফ্যাক্ট চেকের অন্যান্য টুলস ব্যবহার করে আমরা দেখেছি এই ধরনের খবরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কলকাতার সরকারি হাসপাতাল এবং রাজবংশী সম্প্রদায় নিয়ে ফিরহাদ হাকিমের সরাসরি এই মন্তব্যের কোনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এবিপি আনন্দের তরফে এ ধরনের কোনও সংবাদ প্রকাশ করা হয়নি। উল্লিখিত নির্দিষ্ট মন্তব্যটি (রাজবংশীদের নিয়ে) বর্তমানে কোনো বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে নেই।

ভুয়ো ছবি থেকে সাবধান! দেখে নিন 👇?

এই ধরনের কোনও পোস্ট বা তথ্য এবিপি আনন্দের তরফে করা হয়নি। এবিপি আনন্দের সব খবরের আপডেট পেতে ফলো করুন এবিপি আনন্দের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজ।

আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/abpananda
ইনস্টাগ্রাম পেজ- https://www.instagram.com/abpanandatv/
ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/abpanandatv
এক্স পেজ- https://x.com/abpanandatv

আমাদের সমস্ত দর্শক, পাঠকদের কাছে অনুরোধ, কোনও খবর বা পোস্ট দেখেই ধরে নেবেন না। অবশ্যই যাচাই করে নিন, এবিপি আনন্দের বিভিন্ন হ্যান্ডল থেকে। তা সত্যিই কি না, বুঝতে পারবেন। ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন।

Author : পল্লবী দে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda