মায়ামি: চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) প্যারাগুয়ে বনাম ফ্রান্সের রাউন্ড ১৬-র ম্য়াচের মতো সিংহভাগ ম্যাচই যেমন প্রবল তাপমাত্রায় আয়োজিত হচ্ছে, তেমনই আবার বিশ্বকাপের ম্য়াচে ঝড়বৃষ্টির প্রভাবও বিভিন্ন সময়ে দেখা গিয়েছে। ফ্রান্সেরই গ্রুপ পর্বে ইরাকের বিরুদ্ধে ফিলাডেলফিয়ায় আয়োজিত ম্যাচটি বজ্রবিদ্যুৎসহ বৃ্ষ্টির জন্য প্রায় ঘণ্টা দুই বন্ধ ছিল।
এবার এই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জেরে অনুশীলন করতেই মাঠে নামতে পারল না গত বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina football team)। কেপ ভার্দের বিরুদ্ধে মায়ামিতেই নিজেদের রাউন্ড অফ ৩২-র ম্যাচ খেলেছে আর্জেন্তিনা। সেই ম্যাচ জিতে মঙ্গলবার আটলান্টায় রাউন্ড অফ ১৬-র ম্যাচে মিশরের বিরুদ্ধে (Argentina vs Egypt) মাঠে নামবে লা আলবিসেলেস্তে। তবে মিশর ম্যাচের আগে মায়ামিতেই লিওনেল মেসিদের প্রথম অনুশীলন শিবির হওয়ার কথা ছিল। কিন্তু ঝড় বৃষ্টির জেরে তাঁরা মাঠে অনুশীলনই সারতে পারলেন না।
আর্জেন্তনা ফুটবল দলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জেরে আর্জেন্তিনা বাধ্য হয়েই ইন্টার মায়ামির স্পোর্টস কমপ্লেক্সের জিমেই গা গরম করে। মেসি, লাউতারো মার্তিনেজ়দের জিম সেশনের কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।
রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রে যে নিয়মকানুন রয়েছে, তাতে বজ্রবিদ্যুৎ-র সময় খেলোয়াড় এবং কোচিং স্টাফদের রক্ষার্থে খোলা আকাশের নীচে কোনও কিছুই করা বাতিল।
- মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
আর্জেন্তিনার অনুশীলন সেশনকে এদিন কোচ লিওনেল স্কালোনি দুইভাগে ভাগ করেন। মেসির মতো যেসব খেলোয়াড়রা মাঠে নিয়মিত নামছেন, খেলছেন, তাঁদের মূলত ধকল কাটানোর জন্য যা যা করণীয়, তেমন অনুশীলনই করতে বলা হয়। বাকিদের জন্য এই কড়া পরিকল্পনাকেন্দ্রিক এবং শারীরিক কসরতের সূচি নির্ধারিত হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সেইসব পরিকল্পনায় জল ঢেলে দেয়।
অবশ্য মিশর ম্যাচের জন্য সোমবার সন্ধেতে আটলান্টা যাওয়ার আগে আর্জেন্তিনা দল।
Author : ABP Ananda</

