Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া

FIFA World Cup 2026: টানটান ম্যাচে আরিয়াসের গোলে ১২ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে কলম্বিয়া

ABP আনন্দ 4 months ago

কানসাস: সালটা ছিল ২০১৪, এক তরুণ ফরোয়ার্ড কলম্বিয়ার হলুদ জার্সিতে বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছিল। সবার নজর কেড়ে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন হামেজ় রডরিগেজ়। তারপর ১২টা বছর কেটে গিয়েছে। সেই হামেজ় এখন দলের অভিজ্ঞতম ফুটবলার, দলের অধিনায়ক। এই বিশ্বকাপে (FIFA World Cup 2026) আর তিনি দলের অবিচ্ছেদ্য অঙ্গ নয়।

তবে এবার হামেজ়ের নেতৃত্বেই ১২ বছর পর ফের বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-তে পৌঁছে গেল কলম্বিয়া (Colombia vs Ghana)। ঘানার বিরুদ্ধে টানটান লড়াইয়ের পর ১-০ গোলে ম্যাচ জিতল কলম্বিয়া। দলের হয়ে একমাত্র গোলটি করেন জন আরিয়াস।

এদিন গোটা ম্যাচে ঘানার পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল বলেও কমই বলা হবে। গোটা ম্যাচে ঘানা একটিও শট তেকাঠির মধ্যে রাখতে পারেনি। এমনকী গোটা বিশ্বকাপেই গোলের সুযোগ তেমনভাবে তৈরিই করতে পারেনি ঘানা। নিজেদের চার ম্যাচে মাত্র চারটি শটই তেকাঠির মধ্যে রাখতে সক্ষম হয়েছে ঘানা। ম্যান সিটি তারকা অ্যান্টনিও সেমেনিও ঘানার হয়ে গোলের মধ্যে গোটা টুর্নামেন্টেই একটিও শট রাখতে পারেননি। এই গোলের সুযোগ তৈরির করা সমস্যাটাই ঘানার ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়াল।

- প্রথমবার নক আউটে পৌঁছেই প্রথম জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে আর্জেন্তিনার সামনে সালার মিশর

গোটা ম্যাচে ঘানার হয়ে একমাত্র গোলের ধারেকাছে পৌঁছতে পারেন থমাস পার্টে, তাও আবার ম্যাচের প্রথম মিনিটেই। খেলা শুরুর সঙ্গে সঙ্গেই পার্টে একটি দূরপাল্লার শট মারেন যা অল্পের জন্য গোলের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের শুরুটাই কিন্তু সব মিলিয়ে ভীষণই ঘটনাবহুল হয়।

কলম্বিয়ার জন কর্ডোবা কুঁচকির টানে প্রথম দশ মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন। ঘানাও তাদের রাইট-ব্যাক মার্ভিন সেনায়াকে পেশির চোটের কারণে বদল করতে বাধ্য হয়। তবে কলম্বিয়ার ক্ষেত্রে বদলটা ফলপ্রসূতই হয়। কর্ডোবার বদলি হিসাবে মাঠে নামা লুইস সুয়ারেজই ম্য়াচের একমাত্র গোলের পাসটি বাড়ান।

ডান দিকের উইং ধরে চোড়া গতিতে দুরন্ত রান নেওয়ার পর ক্রস বাড়ান সুয়ারেজ। ম্যাচের দ্বিতীয় পোস্টে থাকা আরিয়াস লেট রান নিয়ে বল ঘানার জালে জড়িয়ে দেন। লুইস ডিয়াজ়, সুয়ারেজরা কলম্বিয়ার হয়ে গোলের সুযোগ তৈরি করলেও গোল হয়নি। ডিয়াজ়ের গোলও বাতিল হয়। শেষমেশ ১-০ গোলেই জয় পায় কলম্বিয়া। রাউন্ড অফ ৩২-এ উঠা নয় আফ্রিকান দলের মধ্যে সপ্তম দল হিসাবে এই রাউন্ড থেকেই বিদায় নিল ঘানা। কেবল মরক্কো এবং মিশরই পরের রাউন্ডে পৌঁছল।

Author : ঋষভ রায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda