নিউ জার্সি: ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) এই বছর আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে যুগ্মভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বছর বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নিয়েছিল। ফিফা বিশ্বকাপে নক আউট ম্যাচগুলি চলছে, কিন্তু এই তিনটি আয়োজক দেশই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তিনটি দেশকেই প্রি-কোয়ার্টার ফাইনালে হারের মুখে পড়তে হয়েছে।
শেষ ষোলো পর্ব সমাপ্ত হতেই ঠিক হয়ে গিয়েছে, কোন আট দল কোয়ার্টার ফাইনালে খেলবে। চূড়ান্ত হয়ে গিয়েছে শেষ আটের পূর্ণাঙ্গ সূচিও। কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? ভারতীয় সময়ে কখন, কাদের ম্যাচ?
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮টি দল চূড়ান্ত
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নরওয়ে, স্পেন, মরক্কো, বেলজিয়াম, ইংল্যান্ড, আর্জেন্তিনা এবং সুইজারল্যান্ড - এই ৮টি দল টিকিট নিশ্চিত করেছে। 'রাউন্ড অফ ১৬'-এর শেষ দুটি ম্যাচে আর্জেন্তিনা মিশরকে ৩-২ গোলে এবং সুইৎজ়ারল্যান্ড কলম্বিয়াকে টাইব্রেকারে ০-০ (৪-৩) গোলে হারিয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার ফাইনাল সূচি
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম মরক্কোর মধ্যে ম্যাচটি ১০ জুলাই বস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী রাত ১.৩০-এ খেলা হবে। স্পেন বনাম বেলজিয়ামের মধ্যে ম্যাচটি ১১ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাত ১২.৩০টায় খেলা হবে।
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচটি ১২ জুলাই মায়ামি স্টেডিয়ামে রাত ২.৩০টায় খেলা হবে এবং আর্জেন্তিনা বনাম সুইৎজ়ারল্যান্ডের ম্যাচটি ১২ জুলাই কানসাস সিটি স্টেডিয়ামে সকাল ৬.৩০টায় খেলা হবে।
কোয়ার্টার ফাইনাল ১ - ফ্রান্স বনাম মরক্কো, বস্টন, ভারতীয় সময় বৃহস্পতিবার রাত ১.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার)
কোয়ার্টার ফাইনাল ২ - স্পেন বনাম বেলজিয়াম, লস অ্যাঞ্জেলেস, ভারতীয় সময় শুক্রবার রাত ১২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী শনিবার)
কোয়ার্টার ফাইনাল ৩ - নরওয়ে বনাম ইংল্যান্ড, মায়ামি, ভারতীয় সময় শনিবার রাত ২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী রবিবার)
কোয়ার্টার ফাইনাল ৪ - আর্জেন্তিনা বনাম সুইৎজ়ারল্যান্ড, ভারতীয় সময় রবিবার সকাল ৬.৩০
রোনাল্ডো এবং নেমারের স্বপ্নভঙ্গ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর 'রাউন্ড অফ ১৬'-এর প্রি-কোয়ার্টার ম্যাচগুলিতে দুই খেলোয়াড়ের হৃদয় ভেঙেছে। প্রথমে নরওয়ে ব্রাজিলকে (২-১) গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল। এরপরে নেমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন।
অন্যদিকে, স্পেন শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে (১-০) গোলে হারিয়ে দেয়। সেটিই ছিল বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ ম্যাচ।
৬৮ বছর আগে একবারই হয়েছিল, ফ্রান্সের ফুটবলারের অবিশ্বাস্য রেকর্ড ভেঙে দিতে পারেন মেসি
Author : সন্দীপ সরকার

