Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?

FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?

নিউ ইয়র্ক: বর্তমানে উত্তর আমেরিকায় রমরমিয়ে চলছে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মহারণ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টুর্নামেন্টের নক আউট পর্ব। গত বারের চ্যাম্পিয়ন দল আর্জেন্তিনা এবারেও তড়তড়িয়ে একের পর এক রাউন্ড পার করেছে। এখনও পর্যন্ত লা আলবিসেলেস্তে নিজেদের সবকয়টি ম্যাচই জিতেছে।

আর দলের এই দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে অবশ্যই দলের অধিনায়ক, দলের তালিসমান লিওনেল মেসি (Lionel Messi)।

নিজের গোটা কেরিয়ারে তাঁর রেকর্ড ঝুলি উপড়ে পড়ার জোগান। তাও যেন মন ভরে না। বিশ্বকাপের যে কয়েকটি রেকর্ড তাঁর নামে ছিল না, এবারে যেন সেই সবকয়টি জিততেই মরিয়া মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। এই বিশ্বকাপে ইতিমধ্যেই সাত গোল করে মেসি 'গোল্ডেন বুট'-র তালিকায় শীর্ষে। নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত বিশ্বকাপে গোল্ডেন বুট জয় তাঁর অধরা। এবার সেই কৃতিত্ব নিজের নামে করতে মরিয়া তিনি। সেটা বাস্তবায়িত হয় কি না, তা সময়ই বলবে, তবে মেসি কিন্তু ইতিমধ্যেই বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতা হয়ে গিয়েছেন।

আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করার পর অস্ট্রিয়া ম্যাচে জোড়া গোল করেই মিরোস্লাভ ক্লোজ়েকে পিছনে ফেলেন মেসি। তারপরেও তাঁর গোলের খিদে কমেনি। কেপ ভার্দের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এ গোলটি ছিল মেসির বিশ্বকাপের মঞ্চে বিশতম গোল। তিনি প্রথম খেলোয়াড় হিসাবে ২০ গোল করার গণ্ডি স্পর্শ করলেন। তবে মেসি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, সেই রেকর্ডটি অনেকে জানলেও, অনেকে এটা জানেন না যে মেসিই কিন্তু বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক ম্যাচও খেলেছে।

কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচেই মেসি প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে ৩০টি ম্যাচ খেলার কৃতিত্ব গড়েন। তিনি এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। অবশ্য এই বিশ্বকাপে নয়, গত বিশ্বকাপের ফাইনালেই মেগা টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড নিজের নামে করেছিলেন মেসি। তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজ়ের ২৫ ম্যাচ খেলার রেকর্ড ভাঙেন।

এবার অনেকের মনেই প্রশ্ন জাগবে যে মেসির মতো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) তো নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলছেন, তাহলে রোনাল্ডো কয়টি ম্যাচ খেলেছেন? সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় মেসির পরেই দ্বিতীয় স্থানে রোনাল্ডোই রয়েছেন। তিনি ২৬টি ম্য়াচ খেলে ফেলেছেন। ম্যাথিউজ়ের পরে আরও এক জার্মান ক্লোজ়েই ২৪টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছেন। তালিকায় পঞ্চম স্থানে যুগ্মভাবে আরও তিন কিংবদন্তি রয়েছেন যাদের মধ্যে দুইজন আবার এই বিশ্বকাপে খেলেছেন।

ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি, জার্মানির ম্যানুয়েল ন্যয়ার এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, সকলেই বিশ্বকাপে ২৩টি করে ম্যাচ খেলে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন। ন্যয়ার আন্তর্জাতিক ফুটবল থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন। ৪০-র গণ্ডি পার করা মদ্রিচও আর বিশ্বকাপে খেলবেন বলে মনে হয় না। তাই আপাতত রোনাল্ডো এই তালিকারও শীর্ষস্থানে নিজেদের দখল বজায় রাখবেন।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda