এবারের ট্রান্সফার উইন্ডোর শেষদিনে সবথেকে দামি ট্রান্সফারটি হয়। চেলসি ছেড়ে বিশ্বচ্যাম্পিয়ন এনজ়ো ফার্নান্দেজ ম্যান সিটিতে যোগ দেন। তিনিই প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বকালের সবথেকে দামি ট্রান্সফার।
এই ট্রান্সফার উইন্ডোতেই আরেক তারকা দক্ষিণ আমেরিকান মিডফিল্ডার লন্ডনের এক ক্লাবে যোগ দেন।
তিনি ব্রুনো গিমারেস। ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্সেনালে যোগ দিয়েছেন।
এনজ়োর পরে ট্রান্সফার উইন্ডোর সবথেকে দামি খেলোয়াড় মর্গান রজার্স। তিনি ঘটনাক্রমে এনজ়োর প্রাক্তন দল চেলসিতে যোগ দিয়েছেন ছয় বছরের চুক্তিতে।
তবে এ বারের ট্রান্স উইন্ডোয় মতান্তরে বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডারের এবং বিশ্বজয়ী অধিনায়ক তথা বিশ্বকাপের সেরা ফুটবলার রদ্রিও দলবদল করেন। তিনি ম্যান সিটি থেকে বার্সেলোনাতে যোগ দিয়েছেন।
তবে ট্রান্সফার মরশুমের সবথেকে উল্লেখযোগ্য দলবদল সম্ভবত মহম্মদ সালাহ করেছেন। লিভারপুল তারকা তুর্কির ট্রাবজনস্পরে যোগ দিয়েছেন। সেই খুশিতে তাঁর পরিবারের লোকেদের দামি গাড়ি উপহার দেওয়া থেকে এলাকার মেয়রের তাঁর নামে রাস্তার নামকরণ করার ঘটনাটা প্রমাণ করে তুর্কির ফুটবলের জন্য এটা বড় ট্রান্সফার।
নাটকীয়ভাবে ট্রান্সফার উইন্ডোর শুরুতে লিভারপুলের সঙ্গে তাঁর নাম জড়ানোর পর পিএসজির হয়ে প্রায় সই করেও, শেষমেশ রিয়াল মাদ্রিদে যোগ দেন ইয়ান ডিয়ামান্ডে।
এমি মার্তিনেজ়ের দলবদল নিয়েও বেশ দীর্ঘদিন নাটক চলে। নাগাড়ে দ্বিতীয়বার জুভেন্তাসে তাঁর যোগ দেওয়া ভেস্তে যায়। কিন্তু প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গোলরক্ষক শেষকালে লন্ডনে ফেরেন এবং চেলসিতে যোগ দেন।
ফ্রান্সে বর্তমানে তারকার ছড়াছড়ি। সেই তারকাখচিত ফ্রান্স দলের অন্যতম সদস্য তিনি। প্যারিস সাঁ জরমেঁর হয়ে জোড়া চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের অংশও বটে। সেই ব্র্যাডলি বারকোলা এবার দলবদল ঘটিয়ে লিভারপুলে যোগ দিয়েছেন।
বিশ্বকাপের সবথেকে চর্চিত খেলোয়াড়দের অন্যতম আয়ুব বুয়াদ্দি। মরোক্কোর টিনএজ মিডফিল্ডার নিজের খেলার মাধ্যমে সকলকে প্রভাবিত করেন। তিনি লিল থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছেন।
তুলনামূলক কম চর্চিত হলেও, বার্সেলোনার অধিনায়ক বলে কথা, তাই রোনাল্ড আরাহোর দলবদলও বেশ উল্লেখযোগ্য। তিনি লোনে লিভারপুলে এক মরশুমের জন্য যোগ দিয়েছেন এবং সেই লোন মুভ পরের মরশুমে পাকাপাকি করারও সুযোগ রয়েছে।

