Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Gold Price Today: ১০ গ্রাম সোনার গয়নার দাম কমেছে ৪ হাজার টাকার মতো, স্বস্তির হাসি মধ্যবিত্তের মুখে

Gold Price Today: ১০ গ্রাম সোনার গয়নার দাম কমেছে ৪ হাজার টাকার মতো, স্বস্তির হাসি মধ্যবিত্তের মুখে

লকাতা: সোনার দাম কমলে সব থেকে বেশি স্বস্তি দেখা যায় দেশের মধ্যবিত্ত মানুষদের মধ্যে। কারণ, আমাদের দেশে মানুষ সাধারণত উৎসবে বা উপহারে সোনা কিনে থাকেন। বাড়িতে কারও বিয়ে বা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে উপহার হিসাবে সোনা দেওয়ার চল রয়েছে। ফলে, সোনার দাম কমলে সেই সব সাধারণ মানুষের মনে একটু স্বস্তি থাকে।

এদিকে আজ সেপ্টেম্বর মাসের ২ তারিখ বেশ খানিকটা কমে গিয়েছে সোনার দাম। প্রতি ১০ গ্রাম সোনার গয়না সস্তা হয়েছে প্রায় ৪ হাজার টাকা। অনেক খানি দাম কমেছে রুপোরও। কিন্তু আজ কত হল এই দুই মূল্যবান ধাতুর দাম?

: ১৪ লাখ থেকে শুরু, রয়েছে ৭ জনের বসার জায়গা, এক চার্জে এমজির এই গাড়ি কলকাতা থেকে পৌঁছে যাবে শিলিগুড়ি

২৪ ক্যারেট সোনার দাম

সাধারণত কেউ যদি সোনায় বিনিয়োগ করেন বা যাঁদের সোনার ব্যবসা রয়েছে, তাঁরাই এই ধরনের সোনা কিনে থাকেন। আজ ২৪ ক্যারেট সোনায় খাঁটি সোনা থাকে ৯৯.৫ শতাংশ। এর দাম প্রতি গ্রামে কমে গিয়েছে ৪১৬ টাকা। আজ এই ধরনের সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৫ হাজার ১৭ টাকা। আর প্রতি ১০ গ্রামে সেই দাম গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ১৭০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

গয়না তৈরি করতে ২২ ক্যারেট সোনার প্রয়োজন হয়। এই সোনায় অন্তত ৯১.৬ শতাংশ খাঁটি সোনা থাকে। আজ সেই সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩৯৫ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১৪ হাজার ২৬৫ টাকা। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে, কেউ যদি আজ সোনা বিক্রি করতে চান, তাহলে তিনি অবশ্যই গতকালের তুলনায় কম দাম পাবেন। আজ এই সোনার প্রতি গ্রামের দাম ১৩ হাজার ৬৬৫ টাকা। এই দাম গতকালের তুলনায় ৩৭৯ টাকা কম।

১৮ ক্যারেট সোনার দাম

১৮ ক্যারেট সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা থাকে। এই সোনার দামও কমে গিয়েছে আজ। প্রতি গ্রামকে এই সোনার দাম কমেছে ৩২০ টাকা। প্রতি ১০ গ্রামের জন্য যা ৩ হাজার ২০০ টাকা। অন্যদিকে, আজ ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৭১৫ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ১৫০ টাকা।

রুপোর দাম

আজ কমে গিয়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম আজ কমেছে ৬ হাজার ৫৩২ টাকা। এই ধাতুর প্রতি কেজির দাম হয়েছে ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ টাকা।

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Author : সুপ্রিয় ঘোষ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda