Dailyhunt
Gold-Siver Price Today: রুপোর দাম বাড়লেও আজ একই জায়গায় থমকে সোনা, কত দাম হল এই দুই মূল্যবান ধাতুর?

Gold-Siver Price Today: রুপোর দাম বাড়লেও আজ একই জায়গায় থমকে সোনা, কত দাম হল এই দুই মূল্যবান ধাতুর?

লকাতা : গত কয়েক দিন ধরেই বেশ টলমটাল ছিল বাজার। একই ভাবে বাড়া কমাও করেছিল সোনা ও রুপোর দাম (Gold and Silver Price)। কিন্তু আজ ৭ এপ্রিল সোনার দামে তেমন কোনও বদল আসেনি। যদিও দাম বেড়েছে রুপোর (Silver Price Hike)। আগামীতে সোনার দাম বাড়ার সম্ভাবনা আছে, বলছেন বিশেষজ্ঞরা। আর তার আগে যদি কেউ সোনা কিনতে চান, তাহলে হয়তো এটাই ভাল সময়।

২৪ ক্যারেট সোনার দাম

গত কালকের তুলনায় প্রতি গ্রামে ৫ টাকা দাম কমেছে ২৪ ক্যারেট সোনার। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৪ হাজার ৭৮০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

সামান্য দাম কমেছে গয়না তৈরি করার ২২ ক্যারেট সোনারও। গ্রাম প্রতি ৫ টাকা দাম কমেছে এই সোনার। ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৪ হাজার ৪০ টাকা। আর ১০ গ্রামের দাম হবে ১ লক্ষ ৪০ হাজার ৪০০ টাকা।

যদি কেউ আজ গয়না বিক্রি করতে চান, তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ৪৫০ টাকা। যা গতকালের তুলনায় ৪ টাকা কম।

১৮ ক্যারেট সোনার দাম

দামে কোনও বদল আসেনি এই সোনার। প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম গতকালের মতো আজও ১১ হাজার ৫৩০ টাকায় আটকে রয়েছে।

রুপোর দাম

সোনার দামে তেমন বদল না এলেও দাম বেড়েছে রুপোর। প্রতি কেজিতে ৬৮০ টাকা দাম বেড়েছে এই মূল্যবান ধাতুর। প্রতি কেজির দাম হয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৭৯৬ টাকা।

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৪৭৮০
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম১৪০৪০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১৩৪৫০
১৮ ক্যারেট১ গ্রাম১১৫৩০
রুপো বার (999)১ কেজি২৩৬৭৯৬

তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda