Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Hardik Pandya: ফিট হয়ে উঠছিলেন, আচমকা ফের চোট, হার্দিকের মাঠে ফেরার সময় আরও পিছল?

Hardik Pandya: ফিট হয়ে উঠছিলেন, আচমকা ফের চোট, হার্দিকের মাঠে ফেরার সময় আরও পিছল?

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষা কি হার্দিক পাণ্ড্যর(Hardik Pandya) জন্য় আরও বাড়ল? হ্যাঁ, সম্ভাবনা অন্তত তেমনই। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সলেন্সে রিহ্য়াব সাড়ছিলেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার। কিন্তু সেখানেই ফের না কি চোট পেয়েছেন হার্দিক। যে রিপোর্ট সামনে এসেছে, তাতে বলা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে হয়ত মাঠের বাইরেই থাকতে হবে হার্দিককে।

ব্যাটিং ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে নতুন করে হার্দিকের কোনও সমস্যা হয়নি। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সেক্ষেত্রে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজে হয়ত দেখা যাবে না বঢোদরার অলরাউন্ডারকে। ১৩ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। এরপর ১৫ ও ১৭ সেপ্টেম্বর সিরিজের পরের দুটো ম্যাচ।

এর আগে থাইয়ের পেশির চোটের জন্য মাঠের বাইরে ছিলেন হার্দিক। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজটি মূলত চলতি মাসের শেষে জাপানে বলতে চলা এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। তবে হার্দিকের না থাকাটা বড় ধাক্কা হতে পারে শ্রেয়স বাহিনীর জন্য়।

হার্দিককে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে তাঁর আইপিএলে দল নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে গত মরশুমেও খেলেছেন। গত ২ মরশুম আইপিএলে মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে খেললেও সেভাবে সাফল্য এনে দিতে পারেননি দলকে। তাই আগামী আইপিএলে নতুন কোনও দলে হার্দিক যেতে পারেন, এমন কানাঘুষোই শোনা যাচ্ছে।

উঠে এসেছে অনেক দলের নামই। অজিঙ্ক রাহানে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেকেআর তাঁদের নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। এই পরিস্থিতিতে গত দুটো মরশুমে কিছুটা টালমাটাল কেকেআরকে সামাল দেওয়ার জন্য হার্দিকের মত তারকা আন্তর্জাতিক ক্রিকেটারকে ক্যাপ্টেন করে নিয়ে আসার ভাবনা চিন্তাও চলছে।

কেকেআর ছাড়াও গুজরাত টাইটান্সেও ফিরতে পারেন হার্দিক, এমনও শোনা যাচ্ছিল। সর্বভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী হার্দিক না কি গুজরাত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছিলেন। নিজের নেতৃত্বে প্রথমবার গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন।সেই ফ্র্যাঞ্চািজিতে ফিরেই ফের নেতৃত্বভার না কি চেয়েছিলেন হার্দিক। তবে দল হিসেবে গুজরাত ফ্র্যাঞ্চাইজি একেবারেই শুভমনকে সরিয়ে হার্দিকককে নেতৃত্ব দিতে নারাজ।

গিল এই মুহূর্তে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়ক। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে দলকে গত আইপিএলে ফাইনালেও তুলে নিয়েছিলেন।

Author : গৌতম রায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda