Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

লকাতা: হাওড়া স্টেশনে ঢোকার মুখে লোকাল ট্রেনের প্যানটোগ্রাফ তারের সঙ্গে জড়িয়ে বিপত্তি। আটকে পড়ে ট্রেন। ফলে হাজার হাজার যাত্রী নাকাল হন। আজ দুপুর দুটো নাগাদ আপ বর্ধমান স্পেশাল লোকালে ঘটনাটি ঘটে।

রেল সূত্রের খবর, ট্রেনটি যখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয় ঠিক ১০০ মিটার দূরে হঠাৎ ট্রেনটির প্যানটোগ্রাফ তারের সঙ্গে জড়িয়ে যায়।

এর ফলে ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। এর ফলে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেশ কয়েকটি লাইন ব্লক হয়ে যায়। এর ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

বেশ কিছু লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের আশেপাশে দাঁড়িয়ে পড়ে। হাজার হাজার যাত্রী বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনের দিকে রওনা দেন। রেল সূত্রে খবর, এক থেকে চার নম্বর প্লাটফর্ম পর্যন্ত ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যাহত হয়।

পরে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করলে দুপুর সাড়ে তিনটের নাগাদ ট্রেনটি ছেড়ে যায়। এরপর ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে রেল যাত্রীরা জানিয়েছেন দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে তারা দূরপাল্লার ট্রেন মিস করেছেন। অনেকে সময় মতো হাওড়া স্টেশনে পৌছাতে পারেননি।

এদিকে, আজ ভদ্রেশ্বরেও রেল লাইনে সমস্যা ছিল। রেল ইঞ্জিন বেলাইন হয়ে গিয়েছিল। হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছু সময়ের জন্য। সকাল ৮.১৫ নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় ইঞ্জিন বেলাইন হয়ে যায়। আপ লাইন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। শুধু একটি ডাউন লাইন দিয়ে ট্রেন চলছে। ইঞ্জিন তোলার কাজ শুরু হয়েছে।

Author : পল্লবী দে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda