Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Humayun On Abhishek: "অভিষেকের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন হুমায়ুন", নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে TMC

Humayun On Abhishek: "অভিষেকের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন হুমায়ুন", নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে TMC

লকাতা: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। রাজ্যের CEO -কে দেওয়া ওই চিঠিতে হুমায়ুন কবীরের বিরুদ্ধে খুনের হুমকি, খুনের পর দেহ পুঁতে দেওয়ার হুমকি সহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে তৃণমূল।

হুমায়ুন কবীরের বিরুদ্ধে খুনের হুমকি, খুনের পর দেহ পুঁতে দেওয়ার হুমকি সহ একাধিক গুরুতর অভিযোগ এনেছে তৃণমূল

আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ তুলে কমিশনকে তার ভিডিও ক্লিপিংসের লিঙ্কও দিয়েছে তৃণমূল। শাসক শিবিরের তরফে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় সহ তৃণমূলের একাধিক ব্যক্তির বিরুদ্ধে লাগাতার অবমাননাকর মন্তব্য করে চলেছেন হুমায়ুন কবীর। চিঠিতে অভিযোগে বলা হয়েছে, তৃণমূলের বিভিন্ন নেতা, সদস্য এবং সমর্থকদের অপরাধমূলকভাবে ভয় দেখিয়ে ভোটে মর্যাদাপূর্ণ লড়াইয়ের পরিবেশটাই নষ্ট করতে চাইছেন হুমায়ুন কবীর। ভোটারদের মানসিকতার উপর বিরূপ প্রভাব ফেলার চেষ্টা চালাচ্ছেন তিনি।

হুমায়ুন কবীরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ জমা

সম্প্রতি বিধানসভা ভোটের মুখে স্টিং-অপারেশনের ভিডিও প্রকাশ্য়ে এনেছে তৃণমূল। এবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ জমা পড়েছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে বাবরি মসজিদ বানানোর নামে মুসলিম সম্প্রদায়ের আবেগে আঘাত ও রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্টের চেষ্টার অভিযোগ উঠেছে। সিউড়ি থানায় অভিযোগ জানালেন 'রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চার' সদস্যরা। সেই ভিত্তিতে FIR-ও দায়ের করেছে পুলিশ।

"আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে, যে জোট হয়েছে, সেটাকে ভয় পেয়েছে"

যদিও সেসময় হুমায়ুন কবীরের প্রতিক্রিয়া ছিল, এটা পুরোপুরি এআই ভিডিও। আমাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না তৃণমূল। তৃণমূল আমাকে ভয় পেয়েছে। আমার রাজনৈতিক দলকে ভয় পেয়েছে। যে জোট হয়েছে, সেটাকে ভয় পেয়েছে। তাই আমার বিরুদ্ধে এআই ভিডিও করে ছাড়া হচ্ছে। শক্তি থাকলে প্রমাণ করুক। আমার কোন বিজেপি নেতার সঙ্গে কোন জায়গায় মিটিং হয়েছে বা যোগসাজশ হয়েছে?.. প্রমাণ করতে পারলে মেনে নেব। না প্রমাণ করতে পারলে, কুণাল ঘোষ, মমতা, ববি হাকিম, অভিষেক, চার জনের বিরুদ্ধেই মামলা করব। তাঁদের উপযুক্ত সাজা দেব, হুঁশিয়ারি দেন তিনি।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda