Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ICC Ranking: আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?

ICC Ranking: আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এই সপ্তাহের র‍্যাঙ্কিং প্রকাশ করল । বর্তমানে বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেট খেলা হচ্ছে এবং টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল হয়েছে । ভারতীয় অধিনায়ক শুভমন গিল ব্যাটারদের তালিকায় ২ ধাপ নেমে গিয়েছেন । অন্যদিকে ইংল্যান্ডের বোলার অলি রবিনসন লম্বা লাফ দিয়ে টেস্টের প্রথম পাঁচ বোলারের মধ্যে জায়গা করে নিয়েছেন ।

তিনি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ২৭ ওভার বল করে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন । তিনি এখন টেস্টে ৫ নম্বরে রয়েছেন ।

পিছলেন গিল-বুমরা

যশপ্রীত বুমরা টানা দ্বিতীয় সপ্তাহে এক ধাপ করে নেমেছেন । ফলে তিনি তৃতীয় স্থানে চলে গিয়েছেন । ম্যাট হেনরি এক ধাপ ওপরে উঠে দ্বিতীয় স্থানে পৌঁছে গিেছেন । বুমরা টিম ইন্ডিয়ার গত তিনটি টেস্ট ম্যাচে দলের বাইরে ছিলেন এবং না খেলার খেসারতই তাঁকে র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হয়েছে ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের ৩ ইনিংসে মাত্র ৭৪ রান করা অধিনায়ক শুভমন গিল ২ ধাপ নেমেছেন । টেস্টের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে গিল এখন ২ ধাপ পিছিয়ে নবম স্থানে চলে এসেছেন । সপ্তম স্থানে থাকা ঋষভ পন্থ টেস্টে ভারতের শীর্ষ ব্যাটার হিসেবে রয়েছেন ।

মেসির অবসরের পর পাকাপাকিভাবে তুলে রাখা হবে আর্জেন্তিনার ১০ নম্বর জার্সি?

সোনাল দিনুশার লাফ

ভারতের হাত থেকে দ্বিতীয় টেস্টের রাশ ছিনিয়ে নেওয়া সোনাল দিনুশা টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৯ স্থান ওপরে উঠে এসেছেন । দিনুশা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের ৪ ইনিংসে ১৪০-এর দুর্দান্ত গড়ে ৪২০ রান করেছিলেন । তিনি এখন টেস্টে ২৫তম ব্যাটার হয়ে গিয়েছেন । অন্যদিকে তিন নম্বরে নেমে টিম ইন্ডিয়ার হয়ে ২টি সেঞ্চুরি করা দেবদত্ত পাড়িক্কল ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫৪তম স্থানে রয়েছেন ।

হ্যারি ব্রুকস টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটার । তবে জো রুট এক ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন । দ্বিতীয় স্থান দখল করেছেন স্টিভ স্মিথ ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি

Author : সন্দীপ সরকার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda