Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

য়াদিল্লি: ইতিমধ্যেই ভারতীয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে শ্রীলঙ্কায় (IND vs SL) পৌঁছে গিয়েছে। এই সিরিজ়ের দলে থাকা যে দুই ক্রিকেটারের ফিটনেস নিয়ে সংশয় ছিল, তার মধ্যে একজন, যশপ্রীত বুমরা ইতিমধ্যেই চোটের কারণে সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। আরেকজন সাই সুদর্শনকে (Sai Sudharsan) নিয়ে এখনও সংশয় অব্যাহত।

তিনি কিন্তু ভারতীয় দলের সঙ্গে দ্বীপরাষ্ট্রে পৌঁছননি। কবে শ্রীলঙ্কায় পৌঁছবেন সাই? আদৌ কি তিনি এই সিরিজ়ে খেলতে পারবেন?

পায়ের পাতার চোট সারাতে সাই সুদর্শন বেঙ্গালুরুতে ভারতের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব চালাচ্ছেন। সেই রিহ্য়াব শেষ করে ৮ অগাস্ট বাঁ-হাতি ব্যাটার ভারতীয় দলের সঙ্গে দ্বীপরাষ্ট্রে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী সুদর্শন শ্রীলঙ্কায় পৌঁছনোর আগে সেন্টার অফ এক্সিলেন্সের মেডিক্যাল স্টাফের থেকে ফিটনেস ছাড়পত্র পেয়ে যাবেন। তিনি তাঁর কাছের লোকেদের নাকি জানিয়েছেন যে দ্বীপরাষ্ট্রের উদ্দেশে এই সপ্তাহের শেষের দিকেই তিনি রওনা দেবেন। সুদর্শন এই সপ্তাহেই রওনা দিলে তিনি ১৫ অগাস্টের বহু আগেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়ে দিতে পারবেন।

- 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?

তবে বাকি দলের থেকে খানিকটা পরে শ্রীলঙ্কায় পৌঁছনোয় সিরিজ় শুরুর আগে সুদর্শন কলম্বোয় আয়োজিত তিন দিনের ওয়ার্ম আপ ম্যাচে ভারতের হয়ে মাঠে নামতে পারবেন না। ৭ অগাস্ট থেকে সেই ওয়ার্ম আপ ম্যাচ আয়োজিত হওয়ার কথা। ৯ অগাস্ট পর্যন্ত চলবে এই ম্যাচ। এই ম্যাচের পরেই শুভমন গিলসহ গোটা ভারতীয় দল গলের উদ্দেশে প্রথম টেস্ট খেলতে রওনা দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, যশপ্রীত বুমরার চোটের কারণে এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ চোটের কারণে মিস করেন। রিপোর্ট দাবি করা হচ্ছিল টি-২০ বিশ্বকাপের সময় বুমরার হাঁটুর চোট পুনরায় মাথাচাড়া দিয়ে উঠে। সেই চোট থেকে নিস্তার পেতে বিসিসিআইয়ের মেডিক্যাল দল বুমরাকে ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেয়। গত মাসে বুমরা সেই ইঞ্জেকশন নিলেও, তাঁর সেরে উঠতে যা প্রত্যাশা করা হচ্ছিল, রিপোর্ট অনুযায়ী তার থেকে বেশি সময় লাগবে। ১৫ অগাস্ট থেকে শুরু হওয়া ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টে তো বুমরাকে পাওয়া যাবেই না, কলম্বোতে দ্বিতীয় টেস্টে বুমরাকে খেলানোর জন্য প্রস্তুত করার ভাবনাচিন্তা করা হচ্ছিল। তবে স্টেকহোল্ডাররা এবং সেন্টার অফ এক্সিলেন্সের ডাক্তাররা বুমরাকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন।

সেই মতোই এই সিরিজ় থেকে বুমরা ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে জম্মু ও কাশ্মীরের রঞ্জি জয়ী দলের তারকা ফাস্ট বোলার আকিব নবিকে এই সিরিজ়ের জন্য ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।

Author : ঋষভ রায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda