Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IND Vs SL: নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?

IND Vs SL: নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?

লম্বো: শ্রীলঙ্কার(IND Vs SL) মাটিতে টেস্ট সিরিজে খেলতে নামার আগে অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল(Indian Cricket Team)। কলম্বোর এনসিসি মাঠে ঘাম ঝড়াচ্ছেন গিল, সিরাজরা। আগামী ১৫ আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে আগামী ৭-৯ আগস্ট পর্যন্ত একটি তিনদিনের প্রস্তুতি ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া।

তার আগে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী।

গত ৪ আগস্ট ভারতীয় দল কলম্বোয় পৌঁছেছিল। এদিন থেকেই তাঁদর অনুশীলনে প্রথম নামার কথা ছিল। কিন্তু মাঠে গিলরা নামার আগেই চারিদিকে কড়া নিরাপত্তার ঘেরটোপে মুড়ে ফেলা হয়। এমনকী অনুশীলনের আশেপাশে দর্শকদের প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। যাঁরা ম্য়াচ ও সিরিজ কভার করবেন সেই সাংবাদিক ও ক্লাবের অন্য়ান্য সদস্যদেরও ভেতরে ঢোকার জন্য কড়া নিরাপত্তা পেরিয়ে ঢুকতে হচ্ছে।

গত ৪ আগস্ট কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দল নামার পরই শ্রীলঙ্কা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের কর্মকর্তারা দলের প্রত্যেক সদস্যকে উষ্ণ অভ্য়র্থনা জানান। ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের অন্তর্ভুক্ত ২ ম্য়াচের টেস্ট সিরিজ। আগামী ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত গলে চলবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্টটি চলবে আগামী ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত।

স্কোয়াডে রয়েছেন সাই সুদর্শন। কিন্তু এখনও বেঙ্গালুরুতে রিহ্যাবে আছেন বাঁহাতি এই ব্যাটার। তাঁকে ছাড়া গোটা দলই পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়। পায়ের পাতায় চোট পেয়েছিলেন সাই। যা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। আপাতত বিসিসিআইয়ের মেডিক্য়াল দল তাঁকে পর্যবেক্ষণ করছেন। বুমরা আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে অকিব নবি সুযোগ পেয়েছেন। কিন্তু সাই এখনও ছিটকে যাননি। তিনি আদৌ শেষ পর্যন্ত পুরো ফিট হয়ে দলে যোগ দিতে পারেন কি না তা দেখার।

বুমরাকে নিয়ে প্রথমে সংশয় ছিল। কিন্তু পরে বিসিসিআইয়ের তরফে ঘোষণা করে দেওয়া হয় যে বুমরাকে পাওয়া যাবে না। তাই বুমরার পরিবর্তে শেষ মুহূর্তে আকিব নবিকে সুযোগ দেওয়া হয়েছে। গত রঞ্জি মরশুমে জম্মু-কাশ্মীরকে প্রথমবার চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছিলেন এই পেসার। তিনি পুরো টুর্নামেন্টে ৬০ উইকেট নিয়েছিলেন ও সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। আকিব নবি রঞ্জি ট্রফির ফাইনালে কে এল রাহুলের বিরুদ্ধে দুর্দান্ত স্পেল করেছিলেন ও তাঁকে আউটও করেছিলেন। এরপর তিনি শ্রীলঙ্কা সফরে ইন্ডিয়া এ দলের হয়ে ৬ উইকেটও নিয়েছিলেন।

Author : গৌতম রায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda