শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দ্বিশতরান হাঁকানোর নিরিখে বিরাট কোহলি রয়েছেন তালিকায়।
বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে একটি টেস্ট সিরিজেই দুটো ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছিলেন। নাগপুরে ২০১৭ সালে ২১৩ রানের ইনিংস খেলেন।
এরপর বিরাটের ব্যাট থেকে দিল্লিতে আসে ২৪৩ রানের বড় ইনিংস।
দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে দুটো ডাবল সেঞ্চুরি রয়েছে কিং কোহলির।
তালিকায় আছেন নজফগড়ের নবাব বীরেন্দ্র সহবাগ।
সহবাগ অবশ্য শ্রীলঙ্কার মাটিতেই এই কৃতিত্ব গড়েছিলেন। গলে ২০০৮ সালে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেন।
বীরেন্দ্র সহবাগই প্রথম ভারতীয় হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান হাঁকান।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরও রয়েছেন তালিকায়। ২০১০ সালে কলম্বোতে দ্বিশতরান হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
সেই টেস্টে সচিনের ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ২০৩ রানের ইনিংস। নিজের ইনিংসে ২৩টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
ভারতীয় দল শ্রীলঙ্কার মাটিতে গৌতম গম্ভীরের কোচিংয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে আগামী ১৫ তারিখ থেকে। এই সিরিজেও কোনও ভারতীয় ব্যাটার দ্বিশতরান হাঁকাতে পারেন।
গিল ইতিমধ্য়েই টেস্টে পাঁচটি শতরান ও একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। আসন্ন সিরিজেও কি আরও একটি ডাবল সেঞ্চুরি আসবে?

