Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Indian Womens Cricket: প্রথমবার মহিলাদের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, ভারতেই বসছে মেগা ইভেন্টের আসর

Indian Womens Cricket: প্রথমবার মহিলাদের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর, ভারতেই বসছে মেগা ইভেন্টের আসর

মুম্বই: আগামী বছর প্রথমবারের জন্য় বসতে চলেছে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফির(ICC Womens Champions Trophy 2027) আসর। পুরুষদের ক্রিকেটে এই টুর্নামেন্ট দীর্ঘ সময় ধরে হয়ে এসেছে। কিন্তু এই প্রথমবার মহিলাদের ক্রিকেটেও আয়োজিত হবে এই টুর্নামেন্ট। প্রথমে এই টুর্নামেন্টের আসর বসার কথা ছিল শ্রীলঙ্কায়।

কিন্তু সেখান থেকে আইসিসি টুর্নামেন্টটি ভারতের নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। ৬টি দল অংশ নেবে টুর্নামেন্ট। আগামী বছর ভারতে বসতে চলা এই টুর্নামেন্ট ১৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা। এর আগে মহিলা ক্রিকেটে কখনও চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেনি কোনও দেশে।

মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া ও বঢোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আয়োজন করবে এই টুর্নামেন্ট। অংশ নেওয়ার কথা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়োজক দেশ হিসেবে ভারত।

এই টুর্নামেন্টটির আয়োজক দেশ হিসেবে প্রথমে ঠিক ছিল শ্রীলঙ্কা। কিন্তু মাঠ সংস্কার থেকে পুরো বিষয় খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষার পর আইসিসি ভেন্য়ু হিসেবে শ্রীলঙ্কাকে বাতিল করে দেয়। ভারতে পরে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। নিজেদের বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথমবারের টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথমে। কিন্তু কিছু কারণবশত শেষ পর্যন্ত ভেন্যু বদলানো হয়। ভারতের নাম সুপারিশ করার আগে আইসিসি বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে আয়োজক হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে ২ সেপ্টেম্বর আইসিসির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে টুর্নামেন্টটি ভারতে আয়োজিত হবে।'

সাধারণত পুরুষ ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর হয় ৫০ ওভারের ফর্ম্য়াটে। কিন্তু মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটি হবে ২০ ওভারের ফর্ম্য়াটে। ৬ জুলাই পর্যন্ত আইসিসি ক্রমতালিকার বিচারে সেরা ৬টি দলকে বেছে নেওয়া হয়। রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হবে। লিগ পর্বের ম্য়াচ শেষে শীর্ষে থাকা দুটো দল ফাইনালে খেলতে নামবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

প্রথমবারের জন্য আয়োজিত হতে চলা আইসিসি উইমেন্স চ্য়াম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ বলেছেন, 'মহিলাদের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করতে চলেছে। বিশ্বের সেরা দলগুলো অংশ নেবে টুর্নামেন্টে। ক্রমতালিকায় ওপরের দিকে থাকা দলগুলো অংশ নেওয়া টুর্নামেন্টে প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়ে একে অপরকে টেক্কা দিতে চাইবে। মহিলাদের ক্রিকেটের প্রসারে এমন বড় বড় টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি প্রতি বছর।'

Author : গৌতম রায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda