Dailyhunt
IPL 2026: বুমরাকে আইপিএলে ছক্কা হাঁকিয়েই আলোচনায় চলে এসেছে বৈভব, এই তালিকায় আর কে কে আছেন?

IPL 2026: বুমরাকে আইপিএলে ছক্কা হাঁকিয়েই আলোচনায় চলে এসেছে বৈভব, এই তালিকায় আর কে কে আছেন?

 নিজের ২ বছরের আইপিএল কেরিয়ার বৈভবের। গত মরশুমেই প্রথম অভিষেক হয়েছিল তার। ২ টো ছক্কা ইতিমধ্যেই বুমরাকে হাঁকিয়েছে সে।
 আইপিএলে দীর্ঘ সময় ধরে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বুমরাকে ৩টি ছক্কা হাঁকিয়েছেন অজি অলরাউন্ডারকে।

মার্কাস স্টোইনিস আইপিএলের মঞ্চে বুমরার বিরুদ্ধে তিনটি ছক্কা হাঁকিয়েছেন।

 দীনেশ কার্তিকও আইপিএলে তিনটি ছক্কা হাঁকিয়েছেন বুমরার বিরুদ্ধে ব্য়াট করতে নেমে।

কেকেআরের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এই মরশুম শুরুর আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ৪টি ছক্কা বুমরাকে হাঁকিয়েছেন।

প্যাট কামিন্স সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন। তিনি চারটি ছক্কা হাঁকিয়েছেন বুমরাকে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা প্রাক্তন ক্যারিবিআন তারকা কায়রন পোলার্ড বুমরাকে ৫টি ছক্কা হাঁকিয়েছেন।

জে পি ডুমিনি ৬টি ছক্কা হাঁকিয়েছেন জসপ্রীত বুমরাকে আইপিএলের মঞ্চে।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। তিনি বুমরাকে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন।

এই তালিকায় সবার ওপরে এবি ডিভিলিয়ার্সয। তিনি মোট আটটি ছক্কা হাঁকিয়েছেন বুমরাকে আইপিএলে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda