Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL: হার্দিক অতীত! মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক কে হচ্ছেন? রোহিত শর্মা নেবেন সিদ্ধান্ত?

IPL: হার্দিক অতীত! মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক কে হচ্ছেন? রোহিত শর্মা নেবেন সিদ্ধান্ত?

মুম্বই: তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নয়নের মণি। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পাঁচবার আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন হয়েছে। সমর্থকদের হৃদয়ভঙ্গ হয়েছিল পরে, যখন সেই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ড্যকে। যদিও গুজরাত টাইটান্স থেকে ফেরার পর মুম্বইকে একেবারেই সাফল্য দিতে পারেননি হার্দিক।

এবার কি ফের হার্দিকে সরিয়ে রোহিতের হাতে নেতৃত্বভার তুলে দিচ্ছে নীতা ও মুকেশ অম্বানির দল?

দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন। তবে এবার একেবারে নতুন খবর সামনে এসেছে। এ বার জানা গিয়েছে, হার্দিক ট্রেড ডিলের মাধ্যমে অন্য কোনও দলে নাও যেতে পারেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সেই থেকে যেতে পারেন। তবে তাঁর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে। খবর অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্বে পরিবর্তন আসতে চলেছে, যেখানে রোহিত শর্মার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক কে হবেন ?

শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স কোনও পুরনো অধিনায়ককে দায়িত্ব দেবে না। এর মানে, একজন নতুন খেলোয়াড়কে অধিনায়ক করা হবে। রোহিত শর্মা, যিনি মুম্বইকে পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন, তিনি আবার অধিনায়কত্ব সামলাতে আগ্রহী নন বলেই খবর। তবে দাবি করা হয়েছে, নতুন অধিনায়ক নির্বাচনে রোহিত শর্মার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে, যশপ্রীত বুমরা এবং তিলক বর্মা অধিনায়কত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। এই দু'জনের মধ্যে কাউকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। তিলক বর্মা ভারতের টি-২০ দলের সহ-অধিনায়ক। এমন পরিস্থিতিতে মুম্বই তাঁকে নতুন অধিনায়ক করতে পারে ।

মুম্বইতেই থাকবেন হার্দিক ?

শোনা যাচ্ছে, হার্দিক মুম্বইতেই থাকবেন। কারণ এখনও পর্যন্ত তাঁর ট্রেড নিয়ে কোনও ডিল চূড়ান্ত হয়নি । আইপিএলে পাওয়া কঠিন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তিনি কিছু ম্যাচে নাও খেলতে পারে ন।

প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি

Author : সন্দীপ সরকার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda