Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে

Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে

য়াদিল্লি: ভোটের কৌশল রচনা করেছেন একসময়। নিজের রাজনৈতিক দলেরও সূচনা করেছেন। তবে নির্বাচনী লড়াই থেকে এতদিন দূরেই ছিলেন। তবে এবার সরাসরি ভোটের ময়দানে নামছেন প্রশান্ত কিশোর। আগামী ৩০ জুলাই বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেখানে নিজেকে 'জন সুরাজ পার্টি'র প্রার্থী ঘোষণা করেছেন প্রশান্ত।

(Prashant Kishor)

বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি-র খুঁটি বেশ মজবুত। সেখানেই সরাসরি গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন প্রশান্ত। দলের কোর কমিটির বৈঠকের পর এই ঘোষণা করেন 'জন সুরাজ পার্টি'র রাজ্য সভাপতি মনোজ ভারতী। আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ সেখানে। গণনা ৩ অগাস্ট। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৩ জুলাই। (Jan Suraaj Party)

নাম ঘোষণা হওয়ার সময় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত নিজে। তিনি বলেন, 'বিহারের মধ্যে বাঁকিপুরের মানুষজনই সবচেয়ে বিত্তশালী এবং শিক্ষিত। ওঁদের সেরা প্রার্থীকে ভোট দিতে হবে এবার। যদি মনে হয় আমার উপর আস্থা রাখা যায়, অনুরোধ করব আমাকে ভোট দিতে। দলের একমাত্র বিধায়ক হিসেবে লোকসভার অন্য ২৪২ জনকে মাত দেব আমি।'

গত বছর বিধানসভা নির্বাচনে বাঁকিপুর আসনে জয়ী হন বিজেপি-র সর্ভারতীয় সভাপতি নিতিন নবীন। কিন্তু দলের দায়িত্ব পাওয়ার পর রাজ্যসভায় চলে গিয়েছেন তিনি। সেই থেকে খালি পড়ে রয়েছে বাঁকিপুর আসনটি। বাঁকিপুরে বিজেপি-র প্রার্থী কে হবেন, এখনও তা ঠিক হয়নি। তবে গেরুয়া শিবিরে অজয় অলোক, নীলরতন ঘোষ, অজিতকুমার লালির নাম শোনা যাচ্ছে। বাঁকিপুর আসনটিতে সমাজকর্মী বীণা মানবীকে প্রার্থী করেছেন জনতা জনশক্তি দলের প্রধান তেজপ্রতাপ যাদব।

বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

এর আগে তাবড় রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী কৌশল রচনা করেছেন প্রশান্ত। ভারতীয় রাজনীতিতে খাতায়কলমে 'চাণক্য' তকমাও সেঁটে গিয়েছিল তাঁর নামের পাশে। কিন্তু নিজের জন্মস্থান বিহারের জন্য কিছু করার তাগিদে ভোটকুশলীর জীবনকে বিদায় জানান প্রশান্ত। মাসের পর মাস পদযাত্রার পর গড়ে তোলেন 'জন সুরাজ পার্টি'। কিন্তু গত বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খায় তাঁর দল। প্রায় সর্বত্রই জামানত বাজেয়াপ্ত হয় দলের। সেই সময় অন্যদের প্রার্থী করলেও, নিজে ভোটে দাঁড়াননি প্রশান্ত। ফলত প্রশ্ন উঠেছিল, দলের প্রধান যদি প্রত্য়ক্ষ লড়াইয়ে না নামেন, বাকিরা কী করে লড়বেন?

তাই এবার আর অন্য কাউকে নয়, নিজেই ভোটের ময়দানে নামছেন প্রশান্ত। তাঁর কথায়, 'গত এক বছরে বিহারে NDA-র শাসনে নিয়ে গণভোট হবে এই উপনির্বাচনেই।' প্রশান্তের দাবি, একমাত্র তাঁর দলই বিজেপি-কে বাঁকিপুরে হারাতে পারে।

Author : পম্পা অধিকারী সিংহ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda