কলকাতা: কলকাতা মেডিক্যালে হুলস্থুল। হাসপাতালে তাণ্ডব মানসিক ভারসাম্যহীন রোগীর। দিদিমার সঙ্গে আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিল শান্তিপুরের কিশোর। ডাক্তার দেখানোর পর আচমকা উত্তেজিত হয়ে পড়ে ওই কিশোর। c হাসপাতালের আসবাব ও কাচ ভাঙচুর। আড়াই ঘণ্টা পর পুলিশের চেষ্টায় বের করা হয় ওই কিশোরকে।
কলকাতা মেডিকেল কলেজে হঠাৎ করেই জেনারেল ওপিডিতে ঢুকে পড়ে এক কিশোর। সে মানসিক ভারসাম্যহীন বলেই খবর। জেনারেল ওপিডি ভাঙচুর চালাতে শুরু করে এক ব্যক্তি। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তড়িঘড়ি সমস্ত রোগিদের ফার্স্ট ফ্লোর থেকে সরানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নিরাপত্তারক্ষী থেকে আউটপোস্টের পুলিশ ও লোকাল থানা।
শনিবার ওপিডিতে প্রচুর সংখ্যক রোগি থাকায় ওই মানসিক ভারসাম্যহীন কিশোরের আচরণে হঠাৎ করেই হুলস্থুল কাণ্ড ঘটে যায়। বেশ কিছুক্ষণ পর তাকে ধরে ফেলে পুলিশ। জানা গেছে, ওই রোগীর চিকিৎসা চলছে, হঠাৎ কোনভাবে লুকিয়ে সে ওপিডিতে ঢুকে পড়ে, এর পর সেই এই কাণ্ড ঘটায়।
শনিবার এই কাণ্ডে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। প্রাণ বাঁচাতে রোগী থেকে হাসপাতালের কর্মীরা এদিক ওদিক পালানোর চেষ্টা করে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য রয়েছে।
২২ বছর বয়সি এক যুবক দীর্ঘদিন ধরে অ্যান্টিসাইকোটিক ওষুধ খাচ্ছিল। তবে সবে ইদ গিয়েছে, তাই রোজা রাখার জন্য টানা এক মাস সকালের ওষুধ খায়নি। শুধু রাতের ওষুধই খেয়েছে। নির্জলা উপবাস করতে গিয়েই বিপদ ঘটে।
নিয়মিত ওষুধ না খেলে হঠাৎ করেই অসুখ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যেতে পারে। সেদিন ওপিডিতে এসে হঠাৎই তাঁর সমস্যা ট্রিগার করে। তারপর উন্মাদের মতো ছোটাছুটি করতে শুরু করে সে, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং অনেক রোগী ও তাঁদের পরিবার-পরিজনের উপর হঠাৎ করেই মারধর শুরু করে। মুহূর্তে পরিস্থিতি চরম বিশৃঙ্খল হয়ে ওঠে। তার আচরণ এতটাই হঠাৎ এবং অপ্রত্যাশিত ছিল যে, উপস্থিত রোগী, তাঁদের পরিবার এবং হাসপাতালের কর্মীরা কিছুক্ষণের জন্য দিশেহারা হয়ে পড়েন।
Author : ABP Ananda

