রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে 'লক্ষ্মীর ভাণ্ডারের' টাকা ! অভিযোগ পেয়েই তারিকুর রহমানকে গ্রেফতার বহরমপুর থানার পুলিশের। ধৃতের ৮টি অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা: পুলিশ। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২।
লক্ষ্মীর ভাণ্ডারে প্রতারণার অভিযোগে গ্রেফতার রাকিবুল শেখ ও মোস্তাফিজুর রহমান।
জানা গিয়েছে, তারিকুরের নিজের নামে ৩টি অ্যাকাউন্ট, তাঁর স্ত্রী'র নামে ৩টি অ্যাকাউন্ট এবং দুই ছেলের নামে ২টি অ্যাকাউন্ট - মোট ৮টি অ্যাকাউন্টে ৮০০০ টাকা ঢুকত। এর আগে নবান্ন সভাঘরের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে আনেন বহরমপুরের রাকিবুল ইসলামের নাম। এই রাকিবুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। মুখ্যমন্ত্রী রাকিবুলের নাম প্রকাশ্যে আনার পরই তাকে দ্রুত গ্রেফতার করে পুলিশ। একটি বিশেষ তদন্তকারী টিম গঠন করে জোরকদমে তদন্ত শুরু করে বহরমপুর থানার পুলিশ এবং জিজ্ঞসাবাদ করা হয় ধৃত রাকিবুল ইসলামকে। পুলিশ সূত্রে খবর, রাকিবুলকে জেরা করে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির সন্ধান পায় পুলিশ। এই মোস্তাফিজুরকেও গ্রেফতার করে পুলিশ এবং জানা যায় যে তারও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।
মোস্তাফিজুরকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, সে একটি বিরাট বড় র্যাকেট চালাত। আর সেই চক্রের অন্যতম ক্লায়েন্ট ছিল তারিকুর রহমান ও তার পরিবার। তদন্ত যত এগোচ্ছে, পুলিশ জানতে পারছে এক-দুটো নয়, শয়ে শয়ে পুরুষের অ্যাকাউন্টে দিনের পর দিন ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কীভাবে বছরের পর বছর ধরে পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? হতবাক পুলিশের তদন্তকারী আধিকারিকরাও। পুরুষদের এভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যদিও রাজ্য সরকার এই ব্যাপারে কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে। রাজ্যজুড়ে চলছে অভিযান। ধরা পড়লেই গ্রেফতার। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। এর আগে ডোমকলের বিডিও এই পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে সরব হয়েছিলেন। তদন্ত করে রিপোর্ট জমাও দিয়েছিলেন। তবে লাভ হয়নি কিছুই। উল্টে তাঁকেই হেনস্থা হতে হয়েছে।
অন্যদিকে, গতকাল ইস্তফার পরই আজ গ্রেফতার টিটাগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর। টিটাগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইনাম খানকে গ্রেফতার পুলিশের। এলাকায় অশান্তির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর।
Author : ABP Ananda

