মিয়ামি: আন্তর্জাতিক ফুটবল(International Football) থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি(Lionel Messi)। আর কোনওদিন মেসির অবসরের পর তাঁকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। তিনি লিখেছেন, 'দেশকে সবচেয়ে সুন্দর মুহূর্ত উপহার দিয়েছ তুমি। তোমার কীর্তি চিরকাল মনে থাকবে।'
ডেভিড বেকহ্যামের চেষ্টাতেই ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। বেকহ্যাম আরও বলেন, 'এটা আমাদের জন্য এই মুহূর্তে পেছনে ফিরে তাকানোর ও উপলব্ধি করার একটি মুহূর্ত যে স্বপ্ন নিয়ে আসা এক তরুণের শ্রেষ্ঠত্বের সাক্ষী হতে পেরে আমরা কতটা ভাগ্যবান। লিও তুমি কিন্তু দেশের, তোমার নিজের ও তোমার পরিবারের কাছে গর্ব। যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে বছরের পর বছর, যেভাবে নেতৃত্ব দিয়েছে, তাতে শুধু আর্জেন্তিনা নয়, বিশ্বের লক্ষ্য লক্ষ্য শিশুকে তুমি অনুপ্রাণিত করে গিয়েছে। আর্জেন্তিনার জন্য় যা যা অর্জন করেছ, তার জন্য তোমাকে অভিনন্দন।'
২০০৬ সালে আর্জেন্তিনার জার্সিতে প্রথমবার অভিষেক হয় লিওনেল মেসির। সেই বছরই বিশ্বকাপের মঞ্চেও অভিষেক হয়। কিন্তু সেবারের বিশ্বকাপে একটি মাত্র গোল করছিলেন মেসি। পরের বার ২০১০ মরশুমে বিশ্বকাপে যদিও পাঁচটি ম্য়াচ খেললেও কোনও গোল করতে পারেননি। এরপরের বার বিশ্বকাপে ২০১৪ সালে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্তিনা। সেবার জার্মানির বিরুদ্ধে হেরে যায় নীল সাদা ব্রিগেড। স্বপ্নপূরণ হয়নি ২০১৮ বিশ্বকাপেও। কিন্তু ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে জয় ছিনিয়ে নেয় আর্জেন্তিনা। সেবার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল লিওনেল মেসির দল। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তোলার স্বপ্নপূরণ হয়েছিল মেসির। এবারও সুযোগ ছিল। কিন্তু স্পেনের বিরুদ্ধে হেরে সেই স্বপ্নভঙ্গ হয়ে যায়।
দেশের জার্সিতে অবসরের আগে পর্যন্ত লিওনেল মেসি ২০৭ ম্য়াচে মোট ১২৫ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মেসিই দ্বিতীয় সর্বাধিক গোল সংগ্রহকারী। তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়নো রোনাল্ডো। ২৩৩ ম্য়াচ খেলে মোট ১৪৬ গোল করেছেন সি আর সেভেন।
Author : গৌতম রায়

