Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Lionel Messi: মেসির অবসরের পর পাকাপাকিভাবে তুলে রাখা হবে আর্জেন্তিনার ১০ নম্বর জার্সি?

Lionel Messi: মেসির অবসরের পর পাকাপাকিভাবে তুলে রাখা হবে আর্জেন্তিনার ১০ নম্বর জার্সি?

 বিশ্বের আপামর ফুটবলপ্রেমীদের চোখের জলে ভিজিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন লিওনেল মেসি। জানিয়ে দিয়েছেন, আর কোনওদিন আর্জেন্তিনার জাতীয় দলে তাঁকে দেখা যাবে না।
 মেসির অবসরের পরই জোরাল দাবি উঠেছে, আর্জেন্তিনার ১০ নম্বর জার্সিটা পাকাপাকিভাবে তুলে রাখা হোক। মেসিকে সম্মান জানানোর জন্য এই দাবি উঠেছে।

 এর আগে দিয়েগো মারাদোনার জন্যও একইরকম উদ্যোগ নিয়েছিল আর্জেন্তিনা ফুটবল সংস্থা। ফিফার কাছে আবেদনও জানিয়েছিল তারা।

মারাদোনা নিজে আর্জেন্তিনা ফুটবল সংস্থার সেই উদ্যোগে খুশি হয়েছিলেন। বলেছিলেন, ১০ নম্বর জার্সিতে আর্জেন্তিনার প্রতিনিধিত্ব করাই ছিল তাঁর জীবনের সেরা প্রাপ্তি।

যদিও মারিও কেম্পেসের মতো আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলার, যিনি নিজে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন, তিনি এর সমালোচনা করেছিলেন। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপের সময় আর্জেন্তিনা ফুটবল সংস্থার সেই দাবি খারিজ করে দেয় ফিফা।

২০০২ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ও যোগ্যতা অর্জনকারী পর্বে আরিয়েল ওর্তেগা ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। কিন্তু বিশ্বকাপে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিল আর্জেন্তিনা।

কিন্তু ফিফার নিয়মে আটকে গিয়েছিল। সেই ফিফার নিয়ম ছিল, বিশ্বকাপের দলে ২৩ জন ফুটবলারকে রাখতে হবে।

সেই ২৩ জন ফুটবলারের জার্সি নম্বর ১ থেকে ২৩ হতে হবে। যে কারণে ১০ নম্বর জার্সি তুলে রাখা হয়নি আর্জেন্তিনার।

মেসির অবসরের পর এবার ফের ১০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখার দাবি উঠেছে। ফুটবলপ্রেমীরা বলছেন, আর্জেন্তিনার হয়ে ১০ নম্বর জার্সি আর কারও পরাই উচিত নয়।

আর্জেন্তিনা ফুটবল সংস্থা ফের কোনও আবেদন জানালে এবার কি নরম হবে ফিফা? নিয়ম বদলে কি ফিফা ১০ নম্বর জার্সি চিরকালীন ছুটিতে পাঠানোর অনুমতি দেবে? - IANS

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda