Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Lionel Messi Retirement: 'ফুটবল আর আগের মত থাকবে না', লিওর অবসরের সিদ্ধান্তে কী বললেন তেলেঙ্গানার মুখ্য়মন্ত্রী?

Lionel Messi Retirement: 'ফুটবল আর আগের মত থাকবে না', লিওর অবসরের সিদ্ধান্তে কী বললেন তেলেঙ্গানার মুখ্য়মন্ত্রী?

হায়দরাবাদ: লিওনেল মেসি যখন ভারত সফরে এসেছিলেন, তখন মেসির সঙ্গে মাঠে নেমে নিজেও খেলেছিলেন। বল পায়ে নিজে মাঠে নেমে মেসিকে সঙ্গ দিয়েছিলেন। এবার মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আবেগঘন বার্তা দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি ও কেরালার মুখ্য়মন্ত্রী ভিডি সতীশন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত নিজের এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছেন, 'প্রিয় মেসি, তুমি সারা বিশ্বকে ফুটবলের মাধ্য়মে বছরের পর বছর বিনোদন দিয়ে এসেছ।

তুমি আনন্দ দিয়েছ, উদ্দীপনার জোগান দিয়েছ। প্রজন্মকে ফুটবলের প্রতি ভালবাসতে শিখিয়েছ। হায়দরাবাদে তোমার সঙ্গে কিছু মুহূর্ত ফুটবল টার্ফে কাটাতে পেরেছিলাম। এটা আমার কাছে দারুণ একটা অনুভূতি হয়ে থাকবে। ফুটবল আর আগের মত থাকবে না তোমাকে ছাড়া। ধন্যবাদ GOAT, এখনও অনুপ্রাণিত করে যেও সবাইকে।'

কেরালার মুখ্য়মন্ত্রী ভিডি সতীশন নিজে মেসির আর্জেন্তিনার জার্সিতে কয়েকটি বিশেষ মুহূর্তের ক্লিপ ভিডিও হিসেবে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন 'GOAT'। একইসঙ্গে একটি হৃদয় ভাঙার ইমোজিও পোস্ট করেন তিনি।

লিওনেল মেসির অবসরের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিশ্বব্যাপী থাকা মেসি ভক্তদের কাছে একটা বিরাট ধাক্কা ছিল। ৩৯ পেরিয়েও যেভাবে গত বিশ্বকাপে পারফর্ম করেছিলেন মেসি, তা সবাই দেখেছে। তাই অনেকেই হয়ত ভেবেছিলেন যে মেসি খেলা চালিয়ে যাবেন। তবে আর্জেন্তাইন সুপারস্টার তাঁর বিদায় বার্তায় জানিয়েছেন যে তিনি বিশ্বকাপ ফাইনালে হারের ২দিন পরই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে দেশের জার্সিতে আর খেলবেন না। ক্লাব ফুটবলে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি বিদায় নেবেন। সেই মতই সিদ্ধান্ত নিলেন। তবে তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত হয় বাবার মৃত্যুর পর। বিশ্বকাপ যখন খেলছিলেন মেসি, তখন থেকেই তাঁর বাবা অসুস্থ ছিলেন। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। মেসির কেরিয়ার গড়ে তোলার পেছনে তাঁর বাবার অবদান ছিল বিশাল। ছেলের ম্য়ানেজার হিসেবেও কাজ করেছিলেন তিনি।

Author : গৌতম রায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda