Dailyhunt
Madhyamik Result: মাধ্যমিকে উদ্বেগ বাড়িয়ে ৫০ শতাংশের নীচে নম্বর পেয়েছে ৫৫ শতাংশের বেশি পরীক্ষার্থী, মেধাতালিকায় নেই কলকাতা

Madhyamik Result: মাধ্যমিকে উদ্বেগ বাড়িয়ে ৫০ শতাংশের নীচে নম্বর পেয়েছে ৫৫ শতাংশের বেশি পরীক্ষার্থী, মেধাতালিকায় নেই কলকাতা

লকাতা: মাধ্যমিকে পাসের হার বাড়লেও, উদ্বেগ বাড়িয়ে ৫০ শতাংশের নীচে নম্বর পেয়েছে ৫৫ শতাংশের বেশি পরীক্ষার্থী। প্রথম দশে থাকা ১৩১ জনের মধ্যে নেই কলকাতার কেউ। পাসের হাতে তিন নম্বরে এই শহর।

যে ধারাবাহিকতা এতদিন সমানে চলেছিল, সেই ধরাবাহিকতা বজায় রয়েছে এবারও মেধা তালিকা থেকে পাসের হার....জেলার জয়জয়কার।

প্রথম দশের মেধা তালিকায় থাকা ১৩১ জনের মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া। শুধু মেধা তালিকায় না থাকাই নয়, পাশের হারেও পিছিয়ে কলকাতা।

পাশের হারে সবার ওপরে কালিম্পং। ওই জেলায়ে পাশের হার ৯৫.১%, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর, পাসের হার ৯৪.৮২%, তৃতীয় স্থানে কলকাতা, এখানে পাসের হার ৯২.৩১ শতাংশ।
এবং ৯১.৪% পাসের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।

মধ্যেশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পয়েথে মাত্র ১.৪৬% পড়ুয়া। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে ২.৮১% পড়ুয়া, ৯.৬৪% পড়ুয়া পেয়েছে ৬০ থেকে ৭৯ শতাংশ নম্বর। ৫০ শতাংশের কম নম্বর পেয়েছে ৫৫.১৫ শতাংশ পরীক্ষার্থী।

শিক্ষাবিদদের অনেকে বলছেন, শহরের মেধাবী পড়ুয়াদের একটা বড় অংশের গন্তব্য ICSE ও CBSE স্কুল। যার নেতিবাচক প্রভাব পড়ছে মাধ্যমিকের মেধা তালিকায়।

এবছর ৭৫ বছরে পদার্পণ মধ্যশিক্ষা পর্ষদের। মাধ্যমিক রেজাল্ট প্রকাশের আগে জানালেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি ২০২৬-এ মাধ্যমিক পরীক্ষা হয়। ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ পরীক্ষার্থী ছিল। ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন পরীক্ষা দিয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এবার ছাত্রের সংখ্যা ছিল ৪,২৬,৭৩৩ জন। ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬ জন। একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও রয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। আগের বারের মতো এ বছরও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি ছিল।

ভোটের ফলের পর এবার মাধ্যমিকের রেজাল্ট আউট। নতুন মন্ত্রিসভার শপথের আগের দিন শুক্রবার সকালে প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda