Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

সোমক লাহিড়ি, মালদা : মালদার গাজোলে টাকার পাহাড়! ১২ নম্বর জাতীয় সড়কের ধারে, বাজেয়াপ্ত হওয়া মোটরবাইক থেকে উদ্ধার হল প্রায় ৪১ লক্ষ টাকা। আটক করা হল দুই যুবককে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। আটক হওয়া যুবকদের নাম সিদ্ধার্থ মণ্ডল ও কিশোর মণ্ডল।

দুজনের বাড়ি মালদার কালিয়াচক ও বৈষ্ণবনগর এলাকায়। আজ সকালে, মোটরবাইকে চড়ে গাজোল থেকে মালদার দিকে আসছিল ওই দুই যুবক। গাজোলের রাঙাভিটা এলাকায়, ১২ নম্বর জাতীয় সড়কের ধারে নাকাচেকিংয়ে আটক করা হয় তাদের। ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা।

এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

গতকাল ৫ অগস্ট সোমবার দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতে পাওয়া গিয়েছে, ৪৮ লক্ষ টাকা নগদ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে চুরির অভিযোগের তদন্তে নেমে ওই টাকার হদিশ পেয়েছে ফরিদপুর থানার পুলিশ। এর পাশাপাশি পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার সঙ্গে ওই চুরির যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমে সম্প্রতি সাড়ে ২৮ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। সেই আবহেই এবার দুর্গাপুর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। কারা, কীভাবে, কেন ওখানে টাকা রাখল? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। আচমকা দুর্গাপুর থেকে এভাবে টাকার পাহাড় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বীরভূমে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর থেকে রাজ্যের বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে বেশ ভাল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে অনেককে। তবে দুর্গাপুরের ঘটনার সঙ্গে কাদের যোগ রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। কারা, কেন এই টাকা ওই পরিত্যক্ত ইটভাটায় লুকিয়ে রেখেছিল, তা জানার চেষ্টায় জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।

কয়েকদিন আগেই মালদায় উদ্ধার হয়েছিল টাকা। প্রাক্তন তৃণমূল নেতার ভাড়া দেওয়া ফ্ল্যাটে মিলেছিল টাকার হদিশ। মালদার মঙ্গলবাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা ও সোনা। উদ্ধার হয়েছিল ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। এর পাশাপাশি উদ্ধার করা হয়েছিল ২০ গ্রাম সোনাও। মালদার বাসিন্দা মাদক কারবারের চাঁই পিন্টু সরকারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বান্ডিল বান্ডিল টাকা। গত ৫ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়া থেকে উদ্ধার হয় প্রচুর কাফ সিরাপ। এই ঘটনায় গ্রেফতার করা হয় চারজনকে। তাদেরকে জেরা করে মালদায় পিন্টু সরকারের কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপরই ধৃত ৪ জনকে দক্ষিণ দিনাজপুর থেকে মালদায় নিয়ে এসে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতেও ফের উদ্ধার হয় ২০ লক্ষ টাকার ফেনসিডিল। জানা গিয়েছে, টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার, তাঁর গাড়িচালক গোপাল চাকি ও শাগরেদ সুশান্ত হালদারকে।

Author : সোহিনী চক্রবর্তী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda