Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Mamata Banerjee: মমতার বিরুদ্ধে FIR, 'সময় না দিলে' কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ

Mamata Banerjee: মমতার বিরুদ্ধে FIR, 'সময় না দিলে' কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ

ABP আনন্দ 2 months ago

পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত FIR দায়ের করেছে হেস্টিংস থানা। বলপ্রয়োগ করে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে মামলা। আর এবার পুলিশ সূত্রে খবর, বয়ান রেকর্ড করার জন্য সময় চাওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে।

তিনি সময় না দিলে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও আইনের কাছে মাথা নিচু করতেই হবে বলে বক্তব্য বিজেপির। এদিকে 'কালীঘাট-তৃণমূল' প্রশ্ন তুলছে পুলিশের সঙ্গে সহযোগিতা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এই FIR?

হাইকোর্টের শর্তসাপেক্ষে শুক্রবার ক্যাথিড্রাল রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সমাবেশ করেছে 'কালীঘাট-তৃণমূল'। কিন্তু সেই সভা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ছাত্র পরিষদের আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে FIR দায়ের করেছে হেস্টিংস থানা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী জন্য এফআইআর? যিনি সম্পূর্ণ কো-অপারেশন করেছেন পুলিশের সঙ্গে। সেই পুলিশ কীভাবে অভিযোগ দেয়? আর জামিন অযোগ্য ধারা। তাঁর হাতে অস্ত্র ছিল না। লাঠি ছিল না। সবসময় সে মাইকে বলছিল পুলিশকে সহযোগিতা করুন।' জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

Author : রীতম তালুকদার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda